কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক শিক্ষক সমিতি
স্বতন্ত্র বেতনস্কেল কার্যকর, মহার্ঘ্যভাতা বাড়ানোসহ ১১ দফা দাবি আগামী ৩০ জুনের মধ্যে বাস্তবায়ন না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নুরুজ্জামান আনছারি।
এসময় তিনি অভিযোগ করেন জেষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির জন্য উচ্চ আদালত থেকে নির্দেশনা এলেও তা মানা হচ্ছে না।
আগামী ১৩ জুন সব উপজেলায় এবং ২০ জুন সকল জেলায় সংগঠনটির পক্ষ থেকে মানববন্ধন করা হবে ।
কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক শিক্ষক সমিতি
স্বতন্ত্র বেতনস্কেল কার্যকর, মহার্ঘ্যভাতা বাড়ানোসহ ১১ দফা দাবি আগামী ৩০ জুনের মধ্যে বাস্তবায়ন না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ ....
গণতান্ত্রিক রাজনীতি চর্চা করুন : সুরঞ্জিত সেনগুপ্ত
সংসদে ফিরে বিরোধী দলকে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শনিবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, বিরোধী দলকে সংসদে শুধু আসন রক্ষার জন্য নয়, জনস্বার্থে সংসদে ফিরে আসতে হবে। কোন অজুহাত দেখিয়ে আবারো সংসদ বর্জন না করে বাজেট আলোচনায় অংশ নিতে তিনি বিরোধী দলের প্রতি অনুরোধ জানান।
গণতান্ত্রিক রাজনীতি চর্চা করুন : সুরঞ্জিত সেনগুপ্ত
সংসদে ফিরে বিরোধী দলকে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শনিবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ....
এখনো মতভেদে আটকে আছে সংলাপ
সংলাপ নিয়ে নতুন করে আশার আলো দেখা গেলেও এখনও এর ইস্যু নিয়েই বিভক্ত দেশের দুই প্রধান রাজনৈতিক দল। তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে এদের কেউই নিজেদের অবস্থান ছাড় দিতে রাজি নয়। এদিকে, সুশীল সমাজের প্রত্যাশা, লোক দেখানো সংলাপ না করে সংঘাত নিরসনে যাতে এটি কার্যকর ভূমিকা রাখে, সে লক্ষ্যেই যেন নিজেদের যথাযথ ভূমিকা রাখেন রাজনীতিকরা। মানোয়ার হোসেনের রিপোর্ট।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর নির্দলীয় নিরপেক্ষ সরকার নাকি নির্বাচিত সরকারের অধীনে আগামী নির্বাচন -এই ইস্যুকে কেন্দ্র করে, দেশের দুই প্রধান রাজনৈতিক জোটের বিভক্তি রূপ নিয়েছে সংঘাতে।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংলাপ গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ।
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, রাজনৈতিক যেকোনো সমস্যায় আলোচনার টেবিলে বসাই হচ্ছে সমাধানের প্রাথমিক পথ।
সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী করণীয় বিষয়ে একটি দলিল স্বাক্ষরিত হওয়া প্রয়োজন।
তবে আওয়ামী লীগ বলছে, তত্ত্বাবধায়ক ইস্যুতে তারা সংলাপ করবে না। অন্যদিকে, বিএনপি'র বক্তব্য, তত্ত্বাবধায়ক নিয়ে যে সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়েছে সেটি সমাধানেই হতে পারে সংলাপ।
তবে অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে নাগরিক সমাজ বলছেন, কোনো সাজানো সংলাপ না করে দেশের স্বার্থে যেন কার্যকর ও ফলপ্রসূ সংলাপ হয়।
দুই দল কোনো ছাড় দিতে রাজি না হলেও, সম্প্রতি সংলাপের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা যেন ভেস্তে না যায়, যে দিকে সব দলের সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন বলে মনে করছেন সুশীল সমাজের সদস্যরা।
এখনো মতভেদে আটকে আছে সংলাপ
সংলাপ নিয়ে নতুন করে আশার আলো দেখা গেলেও এখনও এর ইস্যু নিয়েই বিভক্ত দেশের দুই প্রধান রাজনৈতিক দল। তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে এদের কেউই নিজেদের অবস্থান ছাড় দিতে রাজি নয়। এদিকে, সুশীল ....
পাহাড়ে বসবাসকারীদের জন্য তৈরি হচ্ছে তাঁবু
বন্দরনগরী চট্টগ্রামে শনিবার থেকে সরিয়ে নেয়া হবে পাহাড়ে বসবাসকারীদের। এক্ষেত্রে অস্থায়ীভাবে থাকার জন্য শনিবার থেকে তিনটি মাঠে শুরু হচ্ছে তাঁবু স্থাপনের কাজ। তালিকা তৈরি করে পাহাড় দখলকারীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। কমল দে'র রিপোর্ট।
চট্টগ্রামে সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন বড় ধরনের পাহাড় রয়েছে ১৩টি। এসব পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে কয়েক লাখ মানুষ। আর প্রতি বছরই বর্ষা মৌসুমে এসব পাহাড় ধসে মানুষ মারা যায়। চলতি বর্ষা মৌসুমেও এধরণের আশংকা করছে জেলা প্রশাসন।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, এই মৌসুমে নিরবিচ্ছিন্ন বৃষ্টি হলে চট্টগ্রামের যেকোনো পাহাড়ই ধসে পড়বে ।
তবে প্রাণহানী এড়াতে এবার নতুন করে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। তারই অংশ হিসেবে তিনটি মাঠে স্থাপন করা হচ্ছে ৫০০টি তাঁবু। পাশাপাশি পাহাড় দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
আবদুল মান্নান বলেন, 'যারা একবারে পাহাড়ের গা ঘেঁষে বসবাস করছে, তাদেরকে আমরা এখান থেকে সরিয়ে নিচ্ছি।'
তিনি আরো বলেন, লালখান বাজারে যে পাহাড়গুলো সেগুলো ব্যক্তি মালিকানাধীন নয়। এরা কে বা কিভাবে এর মালিক হলো তা সনাক্তকরণে এরই মধ্যে সিটি কর্পোরেশনকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
অভিযোগ রয়েছে, কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্ববধানে এসব পাহাড় দখল করে অবৈধ বসবাসের ব্যবস্থা করা হয়েছে।
পাহাড়ে বসবাসকারীদের জন্য তৈরি হচ্ছে তাঁবু
বন্দরনগরী চট্টগ্রামে শনিবার থেকে সরিয়ে নেয়া হবে পাহাড়ে বসবাসকারীদের। এক্ষেত্রে অস্থায়ীভাবে থাকার জন্য শনিবার থেকে তিনটি মাঠে শুরু হচ্ছে তাঁবু স্থাপনের কাজ। তালিকা তৈরি করে পাহাড় দখলকারীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা ....
দেশে আর এক এগারো হতে দেয়া হবে না: মোহাম্মদ নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন দেশে আর এক এগারো হতে দেয়া হবে না।
শুক্রবার সকালে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনায় তিনি বক্তব্য রাখেন।
এ সময় তিনি আরো বলেন, বিরোধী দলের সঙ্গে সংবিধানের আলোকে সংলাপ হবে।
দেশে আর এক এগারো হতে দেয়া হবে না: মোহাম্মদ নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন দেশে আর এক এগারো হতে দেয়া হবে না।
শুক্রবার সকালে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ....
জিপিএ-৫ পেয়েও মানসম্মত কলেজে ভর্তি হতে পারছে না অনেকে
এক লাখের বেশি আসন খালি থাকার পরও, এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানসম্মত কলেজে ভর্তি হতে পারবে না। রাজধানীর বাইরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বাড়িয়ে এ সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করছেন শিক্ষাবিদরা। তানিন মেহেদির রিপোর্ট।
এবছর এস এস সি ও সমমানের পরীক্ষায় ১১ লাখ ৫৪ হাজার ৭শ' ৭৮জন শিক্ষার্থী পাশ করেছেন যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯১ হাজার ২শ' ৬২ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মূল লক্ষ্য থাকে নামী-দামী কলেজে ভর্তি হওয়া। কিন্তু এসব কলেজের আসনসংখ্যা সীমিত হওয়ায় সবাই কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারবেন না। শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা একাদশ শ্রেণীতে ভর্তি হবার পরেও দেশের বিভিন্ন কলেজে প্রায় দেড় লাখ আসন খালি থাকবে। শিক্ষাবিদদের মতে, ভালো কলেজের সংখ্যা কম থাকায় শিক্ষার্থীদেরকে এ ধরণের প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট অধ্যাপক হাফিজুর রহমান বলেন, এটি একটি পুরনো সমস্যা। নামী দামী কলেজে ভর্তি হওয়ার একটি প্রবণতা রয়েছে।
শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, ভর্তির ক্ষেত্রে যে প্রতিযোগিতা দেখা যাচ্ছে এবং ভালো কলেজে আসন সংখ্যা সীমিত তাতে সবার ভর্তি হওয়া সম্ভব নয়।
এক্ষেত্রে ঢাকার বাইরের কলেজগুলোর শিক্ষার মান বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তারা।
শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, বিভিন্ন উপজেলায় ৩১০টি থানায় মডেল স্কুল গড়ার উদ্যোগ নেয়া হয়েছে।
একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ১৮ মে থেকে ৬ জুন পর্যন্ত কলেজগুলোতে ভর্তি ফরম বিতরণ করা হবে এবং ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হবে।
জিপিএ-৫ পেয়েও মানসম্মত কলেজে ভর্তি হতে পারছে না অনেকে
এক লাখের বেশি আসন খালি থাকার পরও, এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানসম্মত কলেজে ভর্তি হতে পারবে না। রাজধানীর বাইরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বাড়িয়ে এ সমস্যার সমাধান করা সম্ভব ....
শুধু আশ্রয়কেন্দ্র নয়, দুর্যোগ সহনশীল বাড়ি নির্মাণের তাগিদ
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শুধু আশ্রয়কেন্দ্রের ওপর নির্ভরশীলতা নয়; বরং উপকূলের লোকদের আর্থিক সহযোগিতার মাধ্যমে দুর্যোগ সহনশীল বাড়ি নির্মাণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। এজন্য বাজেট বরাদ্দ করে ওইসব এলাকার জনসাধারণকেও সম্পৃক্ত করার বিষয়ে মত দেন তারা। নিয়ামুল আজিজ সাদিকের প্রতিবেদন।
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের সময় আক্রান্ত এলাকার বাসিন্দারা সাধারণত আশ্রয়কেন্দ্রগুলোতে ছুটে যান। এদেশে ৩হাজারের বেশী আশ্রয়কেন্দ্র থাকলেও এর অনেকগুলোই এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া অল্প জায়গায় হাজার হাজার নারী পুরুষ থাকায় তাদের খাবারের যোগান এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত থাকে না।
দুর্যোগের পর পুনর্বাসন ও অবকাঠামো নির্মাণেই বেশি মনযোগী হয় সরকার। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এস আকবরের মতে, ক্ষুদ্র ঋণের মাধ্যমে উপকূলের মানুষদের ঘূর্ণীঝড় সহনশীল ঘর তৈরি করে দিতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশে জনসংখ্যার তুলনায় সাইক্লোন সেন্টার তৈরির মত স্থানও নেই। ব্রিটিশ রেডক্রসের সহায়তায় একটি ইউনিয়নের দুটি গ্রামে ৫০টি ঘর তৈরি করেছি। ঘরগুলো ঘূর্ণীঝড় প্রতিরোধী।
রাজস্ব বাজেটে দুর্যোগের কথা বিবেচনায় রেখে স্থানীয় প্রশাসনকে শক্তিশালী করা, উপকূলবর্তী মানুষের মধ্যে সচেতনতা তৈরি, শক্তিশালী বাঁধ নির্মাণের বিষয়ে আরো গুরুত্ব দেয়ার পরামর্শ দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক গওহর নঈম ওয়ারা।
স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে এসব বিষয়ে সংশ্লিষ্টদের আরো মনযোগী হওয়ার পরামর্শও দেন তারা।
শুধু আশ্রয়কেন্দ্র নয়, দুর্যোগ সহনশীল বাড়ি নির্মাণের তাগিদ
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শুধু আশ্রয়কেন্দ্রের ওপর নির্ভরশীলতা নয়; বরং উপকূলের লোকদের আর্থিক সহযোগিতার মাধ্যমে দুর্যোগ সহনশীল বাড়ি নির্মাণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। এজন্য বাজেট বরাদ্দ করে ওইসব ....
মহাসেন বাংলাদেশ অতিক্রম কালে সারাদেশে ১১ জনের মৃত্যু
ভারি বৃষ্টির কারণে দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় মহাসেন। অতিক্রম করছে বাংলাদেশের উপকূল। বৃহস্পতিবার সকালের দিকে পটুয়াখালীর খেপুপাড়া ও ভোলার চর কুকরিমুকরিতে আঘাত হানার পর এটি এখন ফেনী হয়ে অগ্রসর হচ্ছে সীতাকুণ্ডের দিকে। ভোলার লালমোহনে দুইজন, পটুয়াখালীতে দু'জন এবং বরগুনা সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো ও দমকা হাওয়ার পাশাপাশি কোথাও কোথাও ভারি বৃষ্টি হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়া ছাড়াও ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে বরগুনায় সকাল থেকেই বজ্রবৃষ্টিসহ মাঝারি আকারের ঝড়ো হাওয়া শুরু হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলার ১১ লাখ বাসিন্দার মধ্যে অন্তত ৭০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। জেলার বিষখালী নদীর চরে বসবাসকারী প্রায় আড়াই হাজার মানুষ ফুলঝুড়ি সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে ঝড়ো ও দমকা হাওয়ায় ভোলার নিম্নাঞ্চলের অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় চরকুকুরিমুকরিতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে এক বৃদ্ধ মারা যাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল ও চর ফ্যাশনের কুকরী মুকরী, ঢালচর, চরপাতিলাসহ মেঘনা ও তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী অর্ধশত চর ৩ থেকে ৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে। টানা বর্ষণ ও ঝড়ো হাওয়ায় জনজীবন সম্পূর্ণ অচল হয়ে প্রায় ২০ লাখ মানুষ গৃহবন্দী অবস্থায় রয়েছে। অন্যদিকে চরফ্যাশনের মুজিব নগর ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙ্গে ৩টি গ্রাম প্লাবিত হয়েছে।
পটুয়াখালী: সকালে ঘূর্ণিঝড় মহাসেন পটুয়াখালীর খেপুপাড়ায় আঘাত হেনেছে। খেপুপাড়া আবহাওয়া অফিস জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কারণে জেলায় প্রায় ৩শ' মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ঝড়ে রাঙ্গাবালি উপজেলায় চর মমতাজ ইউনিয়নে ৩০ থেকে ৪০ বাড়িঘর বিধ্বস্ত হলেও বেড়িবাঁধটি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। সকাল থেকে মানুষজন বিভিন্ন সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে শুরু করেছে। এছাড়া সকাল থেকে জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
ঝড়টির দুপুর নাগাদ চট্টগ্রাম ও টেকনাফ উপকূল অতিক্রম করার কথা রয়েছে। এছাড়া বাগেরহাট, মংলা, ঝালকাঠি, ও পিরুজপুরসহ, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুরসহ গোটা উপকূলীয় অঞ্চলে ঝড়োহাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে।
মহাসেন বাংলাদেশ অতিক্রম কালে সারাদেশে ১১ জনের মৃত্যু
ভারি বৃষ্টির কারণে দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় মহাসেন। অতিক্রম করছে বাংলাদেশের উপকূল। বৃহস্পতিবার সকালের দিকে পটুয়াখালীর খেপুপাড়া ও ভোলার চর কুকরিমুকরিতে আঘাত হানার পর এটি এখন ফেনী হয়ে অগ্রসর হচ্ছে সীতাকুণ্ডের ....
আবারো বিরোধীদলকে হরতাল না দেয়ার আহ্বান
শিক্ষার্থীদের কল্যাণে বিরোধীদলকে আর কোনো হরতাল না দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শুক্রবার সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে হজে যেতে ইচ্ছুক শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধা দেয়ার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এসময় অবসরপ্রাপ্ত ৬২৬ শিক্ষকের হাতে তিনি কল্যাণ তহবিলের চেক তুলে দেন। পর্যায়ক্রমে এ সুবিধা আরো বাড়ানো হবে বলে জানান তিনি।
এসময় শিক্ষা সচিব কামাল আবদুল নাসের এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক ফাহিমা খাতুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আবারো বিরোধীদলকে হরতাল না দেয়ার আহ্বান
শিক্ষার্থীদের কল্যাণে বিরোধীদলকে আর কোনো হরতাল না দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শুক্রবার সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে হজে যেতে ইচ্ছুক শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধা দেয়ার অনুষ্ঠানে তিনি এ ....
মহাসেনে 'তবুও' তছনছ উপকূলীয় এলাকা
প্রবল বৃষ্টিতে দুর্বল হয়ে পড়া মহাসেন ব্যাপক ধ্বংসলীলা না চালালেও দক্ষিণাঞ্চলের কয়েকটি উপকূলীয় এলাকা তছনছ করে দিয়ে গেছে।
বৃহস্পতিবার ঘূর্ণীঝড় মহাসেনের আঘাতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া ছাড়াও কমপক্ষে ১৮ জনের প্রাণহানি ঘটে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসলি জমির।
ঘূর্ণিঝড় মহাসেন পিরোজপুর অতিক্রম করার সময় সৃষ্ট ঝড়ে মঠবাড়িয়ায় ১ জনের মৃত্যু হয়, আহত হয় আরো ২ জন। ২ থেকে ৩ ফুট পানির নিচে তলিয়ে যায় মঠবাড়িয়ার ভোলমারা, কচুবাড়িয়া, খাতাচিড়া, সাপলেজা ভান্ডারিয়ার হরিণপালা, দারুলহুদা জিয়ানগরের সাইদখালী এবং কালঅইয়াসহ জেলার নিম্নাঞ্চল। বিধ্বস্ত হয় ৫শর বেশি কাচা ঘরবাড়ি। ভেঙ্গে যায় অনেকগাছপালা। নষ্ট হয় ফসলের মাঠ। আর তলিয়ে যায় কয়েকশ' মাছের ঘের। এছাড়া বরগুনায় ৭ জন, ভোলা ৪ জন, কলাপাড়ায় ৩ জন, চাঁদপুরে ২ জন এবং পিরোজপুর ও পটুয়াখালীতে একজনের মৃত্যু হয়। এদের বেশিরভাগই বিধ্বস্ত ঘর ও উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে মারা যায়।
এছাড়াও মহাসেনের আঘাতে নোয়াখালী উপকূলের অন্তত ৩ হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
মহাসেনে 'তবুও' তছনছ উপকূলীয় এলাকা
প্রবল বৃষ্টিতে দুর্বল হয়ে পড়া মহাসেন ব্যাপক ধ্বংসলীলা না চালালেও দক্ষিণাঞ্চলের কয়েকটি উপকূলীয় এলাকা তছনছ করে দিয়ে গেছে।
বৃহস্পতিবার ঘূর্ণীঝড় মহাসেনের আঘাতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া ছাড়াও কমপক্ষে ১৮ জনের ....
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারছেন না নারীরা
আগামী ১৪ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না ইরানের নারী প্রার্থীরা।
বৃহস্পতিবার এ কথা জানান দেশটির সংবিধান রক্ষা বিষয়ক গার্ডিয়ান কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইয়াজদি।
তিনি আরো বলেন, একজন নারী প্রেসিডন্ট পদে বসবেন, ইরানের আইন তার অনুমোদন দেয় না। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের নিবন্ধিত ৩০ জন নারী প্রার্থীকে নিয়ে অনিশ্চয়তা দেখা দিল। তবে বহুদিন ধরে ইরানের নারীরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছেন।
বিশ্লেষকরা বলছেন, ইরানের সংবিধানে প্রেসিডেন্ট নির্বাচনে নারীদের অংশগ্রহণের ব্যপারে স্পষ্ট উল্লেখ নেই। আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ার জন্য ৬৮৬ জন প্রার্থী নিবন্ধন করেছেন।
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারছেন না নারীরা
আগামী ১৪ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না ইরানের নারী প্রার্থীরা।
বৃহস্পতিবার এ কথা জানান দেশটির সংবিধান রক্ষা বিষয়ক গার্ডিয়ান কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইয়াজদি।
তিনি আরো বলেন, একজন নারী প্রেসিডন্ট ....
বরিশালের সবগুলো ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবার সবগুলো ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন নির্বাচন কর্মকর্তারা। তাই সবগুলো ভোট কেন্দ্রকে সমান গুরুত্ব দেয়ার কথা ভাবছেন তারা। ফিরদাউস সোহাগের প্রতিবেদন।
কেন্দ্রে ভোটের স্বাভাবিক পরিবেশ নষ্টের আশংকা হলে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হয়। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ১০০টি।
এবার সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে জানালেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান।
তিনি বলেন, তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
একই অভিমত জানালেন, সহকারি রিটার্নিং অফিসার মো. দুলাল তালুকদার।
তিনি বলেন, প্রতিটি কেন্দ্রকেই বিশেষভাবে অগ্রাধিকার দেয়া হচ্ছে। যাতে কোনোরকম বিশৃঙ্খলা না ঘটে এবং কোনো প্রশ্ন না আসে নিরাপত্তা নিয়ে।
এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানালেন, বরিশাল পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।
প্রশাসনের নিরপেক্ষতা আর বাড়তি নিরাপত্তা ব্যবস্থাই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ঝুঁকি কমাতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বরিশালের সবগুলো ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবার সবগুলো ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন নির্বাচন কর্মকর্তারা। তাই সবগুলো ভোট কেন্দ্রকে সমান গুরুত্ব দেয়ার কথা ভাবছেন তারা। ফিরদাউস সোহাগের প্রতিবেদন।
কেন্দ্রে ভোটের স্বাভাবিক পরিবেশ ....
পাহাড় ধসের আশঙ্কায় লক্ষাধিক মানুষকে সরিয়ে নেয়ার উদ্যোগ
ঘূর্ণিঝড়ের সময়ে বন্দরনগরী চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা থাকায় প্রাণহানি ঠেকাতে ১৩টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে অবস্থানকারী লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছে প্রশাসন।
এরই মধ্যে দুটি ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে কয়েকশ' লোককে সরিয়ে নেয়া হয়েছে। এর আগে পাহারের নিচে বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং করা হলেও সরে যাননি পাহাড়ের বাসিন্দারা।
পাহাড় ব্যবস্থাপনা কমিটি তাদের বুঝিয়ে শুনিয়ে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়। এদিকে ঝুঁকি না কমা পর্যন্ত সরিয়ে নেয়া লোকদের বিভিন্ন সরকারি স্কুলে অস্থায়ীভাবে রাখা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক।
পাহাড় ধসের আশঙ্কায় লক্ষাধিক মানুষকে সরিয়ে নেয়ার উদ্যোগ
ঘূর্ণিঝড়ের সময়ে বন্দরনগরী চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা থাকায় প্রাণহানি ঠেকাতে ১৩টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে অবস্থানকারী লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছে প্রশাসন।
এরই মধ্যে দুটি ঝুঁকিপূর্ণ পাহাড় ....
মানবতাবিরোধী অপরাধ কায়সার গ্রেপ্তার
সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মুহাম্মদ কায়সারকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর অ্যাপোলা হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান সময় সংবাদকে এ খবর নিশ্চিত করেন।
বুধবার বিকেলে প্রসিকিউশনের এক আবেদনের উপর শুনানী শেষে ট্রাইব্যুনাল-২ সৈয়দ মুহাম্মদ কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বৃহস্পতিবারের শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, ২০১২ সালে তদন্ত শুরু হবার পর থেকে এখন পর্যন্ত কায়সারের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগসহ ১০টি ঘটনার প্রমাণ পাওয়া গেছে।
মানবতাবিরোধী অপরাধ কায়সার গ্রেপ্তার
সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মুহাম্মদ কায়সারকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর অ্যাপোলা হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান ....
বোমা হামলার দায় স্বীকার করলো হেজ্ব-ই-ইসলামি
আফগানিস্তানের কাবুলে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামি জঙ্গি দল হেজ্ব-ই-ইসলামি। গণমাধ্যম বিবিসিকে ফোন করে আত্মঘাতী এ হামলার দায় স্বীকার করেছে দলটির মুখপাত্র হারুন জারঘুন।
তিনি আরো জানান, মার্কিন সেনা উপদেষ্টাদের লক্ষ্য করেই এ হামলার পরিকল্পনা করেছিল তারা।
বৃহস্পতিবার রাজধানী কাবুলে ন্যাটো নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর গাড়িবহরের সামনে গাড়িবোমা হামলায় ৬ জন মার্কিনিসহ ১৫ জন নিহত হয়।
ইসাফের পক্ষ থেকে জানানো হয়, নিহত ৬ জনের মধ্যে ২জন ন্যাটো সেনা এবং ৪ জন ইসাফের সাথে চুক্তিবদ্ধ ঠিকাদার। এ হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। ইসাফ এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। আমাদের আরো সর্তক হতে হবে। প্রয়োজনে স্থায়ীভাবে নিরাপত্তা বাড়ানো হবে।
বোমা হামলার দায় স্বীকার করলো হেজ্ব-ই-ইসলামি
আফগানিস্তানের কাবুলে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামি জঙ্গি দল হেজ্ব-ই-ইসলামি। গণমাধ্যম বিবিসিকে ফোন করে আত্মঘাতী এ হামলার দায় স্বীকার করেছে দলটির মুখপাত্র হারুন জারঘুন।
তিনি আরো জানান, মার্কিন সেনা ....
নিটওয়্যার খাতে আগাম আয়কর বাতিলের দাবি
অর্থনীতিতে নিটওয়্যার খাতের অবদান ধরে রাখতে আগামী বাজেটে ঋণপত্রের বিপরীতে দেয়া আগাম আয়কর বা এআইটি বাতিলের দাবি জানিয়েছে, নিটওয়্যার সংশ্লিষ্টদের সংগঠন বিকেএমইএ। এছাড়া জ্বালানি নির্ভর এই খাতকে এগিয়ে নিতে বাজেটে বিদ্যুৎসহ সব জ্বালানির দাম কমানোর দাবি জানিয়েছে সংগঠনটি। নিটওয়্যার সংশ্লিষ্টদের বাজেট প্রস্তাবনা নিয়ে মোস্তফা মাহবুবের রিপোর্ট।
প্রায় ৪০ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান নিটওয়্যার খাত থেকে ২০১১-১২ অর্থবছরে মোট রপ্তানি করা হয় ৯ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। যা দেশের মোট জিডিপি'র ৮ দশমিক ১১ ভাগ। রপ্তানির এই ধারাকে অব্যাহত রাখতে আসছে বাজেটে বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে বিকেএমইএ। রাজস্ববোর্ডের নিয়ম অনুযায়ী ঋণপত্রের বিপরীতে শূন্য দশমিক ৮০ হারে দেয়া আগাম আয়কর প্রথা বাতিলের দাবি জানালেন, বিকেএমইএ'র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম।
এছাড়াও দেশীয় সুতা ও কাপড় ব্যবহারের ওপর সরকারের দেয়া ৫ শতাংশ ভর্তুকিতে রাজস্ব বোর্ডের ধার্য্য করা করও প্রত্যাহারের দাবি তাদের। পাশাপাশি উৎপাদনের ধারাকে গতিশীল রাখতে বাজেটে জ্বালানি খাতেও শিল্পবান্ধব দিক নির্দেশনার দাবি নিটওয়্যার সংশ্লিষ্টদের।
বর্তমানে ইউরোপ ও আমেরিকা ভিত্তিক এ শিল্পের বাজারকে আরো প্রসারিত করতে সরকারি সহায়তার হার ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করাসহ চলতি অর্থবছরে সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজের সুবিধা আগামীতেও বহাল রাখার পরামর্শ বিকেএমইএ' এর।
নিটওয়্যার খাতে আগাম আয়কর বাতিলের দাবি
অর্থনীতিতে নিটওয়্যার খাতের অবদান ধরে রাখতে আগামী বাজেটে ঋণপত্রের বিপরীতে দেয়া আগাম আয়কর বা এআইটি বাতিলের দাবি জানিয়েছে, নিটওয়্যার সংশ্লিষ্টদের সংগঠন বিকেএমইএ। এছাড়া জ্বালানি নির্ভর এই খাতকে এগিয়ে নিতে বাজেটে বিদ্যুৎসহ ....
ম্যাচ গড়াপেটা করায় শ্রীশান্তসহ ৩ ক্রিকেটার বহিস্কার
আবারো বিতর্কের মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল। রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটারের ম্যাচ গড়াপেটার সঙ্গে সম্পৃক্ততাকে কেন্দ্র করে শুরু হয়েছে এই বিতর্ক। ভারত জাতীয় দলের শ্রীশান্তসহ এরই মধ্যে ৩ ক্রিকেটার ও ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। এজন্য, তাৎক্ষণিকভাবে এই তিন ক্রিকেটারকে বহিস্কারও করেছে বিসিসিআই।
গত বছর পুনের রাহুল শর্মা ও ওয়ানি পার্নেল, পুলিশের হাতে গ্রেপ্তার হবার ঘটনাকে কেন্দ্র করে, কলঙ্কিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আর বছর ঘুরতে না ঘুরতেই আবারো আইপিএল কলঙ্কিত হলো ম্যাচ ফিক্সিংয়ের দায়ে। এবারের কারিগররা হলেন আইপিএলের ষষ্ঠ আসরে সুবিধাজনক অবস্থানে থাকা রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার। যার মাঝে আছেন ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শ্রীশান্ত।
টাকার ঝনঝনানিরএ আসরে ম্যাচ গড়াপেটার দায়ে বৃহস্পতিবার মুম্বাইয়ে অঙ্কিত চাভান, অজিত চান্ডিলা ও শ্রীশান্ত এই তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ৭ জুয়ারিকেও আটক করা হয়েছে। আর এ নিয়ে ভারতের মিডিয়ায় চলছে তোলপার। যার মধ্যে সবচেয়ে আলোচনায় ভারতের হয়ে ২৭ টেস্ট ও ৫৩টি একদিনের ম্যাচ খেলা শ্রীশান্ত। আইপিএলে অর্থ উপার্জনের সুযোগ করে দেবার পরও এমন ঘৃণ্য কাজের সঙ্গে ক্রিকেটারদের সম্পৃক্ততাকে দুঃখজনক বলে অভিহিত করছেন অনেকেই। কেউ কেউ দাবি করছেন কঠোর শাস্তিরও।
ভারতের সাবেক ক্রিকেটার আনশুমান গায়েকওয়াড় বলেন, 'ঘটনাটি সত্যিই লজ্জার। আমি বুঝি না আইপিএল খেলেই যেখানে টাকা কামানো যাচ্ছে, ম্যাচ গড়াপেটা কেন করতে হবে? যারা এই খেলাটির মর্যাদা বুঝে না কেবল তারাই এমন ঘৃণ্য কাজ করতে পারে।'
ভারতের সাবেক ক্রিকেটার কির্তি আযাদ বলেন, 'কেসটা পুলিশের হাতে সোপর্দ করা হোক। অভিযোগ প্রমাণিত হলে সারা জীবনের জন্য তাদের নিষিদ্ধ করে দেয়া উচিত। এ দেশে ক্রিকেটকে ধর্ম মনে করা হয়।'
২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হবার পর থেকে, মাঠের নানা রকম অঙ্গভঙ্গিমার কারনে সব সময় আলোচনায় ছিলেন শ্রীশান্ত। তবে ইনজুরি আর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১১ সালের পর আর জাতীয় দলে জায়গা হয়নি তার। তাই ম্যাচ গড়াপেটার অভিযোগ প্রমাণিত হলে দুর্ভাগ্যের সে সময়টা তার জন্য হতে যাচ্ছে আরো দীর্ঘায়িত।
ম্যাচ গড়াপেটা করায় শ্রীশান্তসহ ৩ ক্রিকেটার বহিস্কার
আবারো বিতর্কের মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল। রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটারের ম্যাচ গড়াপেটার সঙ্গে সম্পৃক্ততাকে কেন্দ্র করে শুরু হয়েছে এই বিতর্ক। ভারত জাতীয় দলের শ্রীশান্তসহ এরই মধ্যে ৩ ক্রিকেটার ও ৭ জুয়াড়িকে ....
নওয়াজের পছন্দের তালিকায় বেশ কয়েকজন
পাকিস্তানে রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার ও কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার জন্য কয়েকজনকে পছন্দের তালিকায় রেখেছেন সদ্য বিজয়ী মুসলিম লীগ প্রধান নওয়াজ শরীফ।
বৃহস্পতিবার কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, পাকিস্তানের আগামী পার্লামেন্টের স্পিকার পদে মেহমুদ খান অথবা রিয়াজ পীরজাদার নাম আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ডেপুটি স্পিকার পদে সুমাইরা মালিক অথবা তারিক ফাজাল মনোনয়ন পেতে পারেন। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী পদের জন্য জেনারেল কাদির বালুচ অথবা রাজা জাফারুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে সাঈদ আলী শাহ অথবা আমীর মুকিম পছন্দের তালিকায় রয়েছেন। এছাড়া বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পর রাষ্ট্রের সর্বোচ্চ পদে শারতাজ আজিজের নাম প্রস্তাবের সম্ভাবনা রয়েছেন বর্তমান মুসলিম লীগ প্রধান নওয়াজ শরীফের।
নওয়াজের পছন্দের তালিকায় বেশ কয়েকজন
পাকিস্তানে রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার ও কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার জন্য কয়েকজনকে পছন্দের তালিকায় রেখেছেন সদ্য বিজয়ী মুসলিম লীগ প্রধান নওয়াজ শরীফ।
বৃহস্পতিবার কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, পাকিস্তানের আগামী ....
হেফাজতে ইসলামের মহাসচিব বাবুনগরীকে ৩ মামলায় ২২ দিনের রিমান্ড মঞ্জুর
হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে তিনটি মামলায় ২২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।
আসামী পক্ষের আইনজীবীরা দাবি করেন, অন্য একটি মামলায় রিমান্ডে থাকার পরেও বেআইনীভাবে তাকে রিমান্ডে নেয়া হয়েছে। তবে এ মন্তব্যের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, গত ৫ মে রাজধানীতে হেফাজতে ইসলামের নেতৃত্বে অবরোধ সমাবেশ হলেও, এর নেপথ্যে কারা ইন্ধন যুগিয়েছে তা বের করতে রিমান্ড চেয়েছে পুলিশ। অন্যদিকে, একই আদালত বিএনপির যুগ্ম -মহাসচিব বরকত উল্লাহ বুলুর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন বিজ্ঞ আদালত।
হেফাজতে ইসলামের মহাসচিব বাবুনগরীকে ৩ মামলায় ২২ দিনের রিমান্ড মঞ্জুর
হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে তিনটি মামলায় ২২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।
আসামী পক্ষের আইনজীবীরা দাবি করেন, অন্য একটি ....
ইরান থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করবে বাংলাদেশ!
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকার পরও ইরান থেকে তরল প্রাকৃতিক গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ। দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের ৫ম সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, ইরানের সাথে তুর্কমেনিস্তান, কাজাখস্তানের সাথে গ্যাসের পাইপ লাইন সংযোগ রয়েছে। ভারত ও পাকিস্তানেও এটি চালু হলে, বাংলাদেশের জন্য গ্যাস আমদানি সহজ হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরও ইরান কীভাবে গ্যাস রপ্তানি করবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইরানি মন্ত্রী বলেন, যে কোন দেশ চাইলে ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে পারে।
গত বছর ইরান ৮৪০ কোটি ঘনমিটার গ্যাস রপ্তানি করেছে যার অর্থমূল্য সাড়ে তিনশ কোটি ডলার। ১৯৭৯ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধে মজুদের দিক দিয়ে ২য় শীর্ষ এ দেশটির রপ্তানি বাধার মুখে পড়লেও প্রতিবেশী দেশগুলোতে ঠিকই গ্যাসের যোগান দিয়ে আসছে ইরান। সর্বশেষ ফেব্রুয়ারিতে এ অবরোধ আরও কঠোর করে যুক্তরাষ্ট। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রবল চাপ উপেক্ষা করে মার্চে পাকিস্তান ও ইরানের মধ্যে ২ হাজার ৭০০ কিলোমিটার গ্যাস পাইপ লাইনের কাজ শুরু হয়। ভারতও এর সাথে যুক্ত হচ্ছে। আর এ পাইপ লাইন থেকে বাংলাদেশেও গ্যাস আনার পরিকল্পনা করছে বর্তমান সরকার।
বাংলাদেশ-ইরান যৌথ অর্থনৈতিক কমিশনের ৫ম সভা পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর এমন বক্তব্যের পর, ইরানের মন্ত্রী, যুক্তরাষ্ট্রের অবরোধকে অহেতুক উল্লেখ করে বলেন,নিষেধাজ্ঞার কারণে তার দেশ বর্হিবিশ্বের সাথে বাণিজ্য সম্পর্ক বিচ্ছিন্ন করতে বাধ্য নয়। সভায়, দু'দেশই একটি যৌথ ব্যবসায়ীক পরিষদ গঠনে একমত হন। যৌথ কমিশনের পরবর্তী সভা আগামী বছর তেহরানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইরান থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করবে বাংলাদেশ!
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকার পরও ইরান থেকে তরল প্রাকৃতিক গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ। দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের ৫ম সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল ....
রানা প্লাজা ধসের ভিডিও চিত্র
বুধবার সকালে সাভারে রানা প্লাজা ধসের সময়ের কিছু ছবি সময় টেলিভিশনে হাতে এসে পৌঁছেছে। মোবাইলে ধারণকৃত এই ভয়াবহ দৃশ্য দেখতে সংযুক্ত ভিডিওটি দেখুন।
রানা প্লাজা ধসের ভিডিও চিত্র
বুধবার সকালে সাভারে রানা প্লাজা ধসের সময়ের কিছু ছবি সময় টেলিভিশনে হাতে এসে পৌঁছেছে। মোবাইলে ধারণকৃত এই ভয়াবহ দৃশ্য দেখতে সংযুক্ত ভিডিওটি দেখুন। ----
পিএসসিতে শীর্ষে মনিপুর, জেএসসিতে রাজউক
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পিএসসি এবং অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল পেয়ে আনন্দে ভাসছে রাজধানীর স্কুলগুলো।
পিএসসি পরীক্ষার ফলে রাজধানীতে এবারও শীর্ষে মনিপুর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় ন্যাশনাল আইডিয়াল স্কুল এবং তৃতীয় স্থানে রয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
জেএসসি পরীক্ষার ফলে সবচেয়ে ভালো অবস্থানে আছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। রাজউক থেকে ৩৮৯ জন পরীক্ষা দিয়ে ৩২৭ জন জিপিএ-৫ পেয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। সেখান থেকে এক হাজার ৫২৯ জন পরীক্ষা দিয়ে এক হাজার ৭২ জন জিপিএ-৫ পেয়েছে।
তৃতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ জিলা স্কুল। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৭৫ জন পরীক্ষা দিয়ে ২২১ জন জিপিএ-৫ পেয়েছে।
ভালো ফল করায় আনন্দে মেতেছিলেন এই সব ক্ষুদে শিক্ষার্থীরা। শিক্ষাজীবনের শুরুর গুরুত্বপূর্ণ ধাপ সাফল্যের সঙ্গে পাড়ি দেয়ার পর আগামিতেও আরো ভাল করার প্রত্যয় তাদের চোখে মুখে। সন্তানদের সাফল্যে গর্বিত অভিভাবরাও।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দ্বিতীয় বারের মত শীর্ষে থাকা মনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন শিক্ষক ও অভিভাবদের সহযোগিতা বয়ে এনেছে এ সাফল্য।
পিএসসিতে শীর্ষে মনিপুর, জেএসসিতে রাজউক
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পিএসসি এবং অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল পেয়ে আনন্দে ভাসছে রাজধানীর স্কুলগুলো।
পিএসসি পরীক্ষার ফলে রাজধানীতে এবারও শীর্ষে মনিপুর উচ্চ বিদ্যালয়, ----
কোরআন শরীফও পুড়িয়ে দিলো ওরা
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে জামায়াত-শিবির কর্মীদের দেয়া আগুনে কেবল পল্লী বিদ্যুৎ সমিতির সম্পদই পুড়েনি। পুড়েছে সেখানকার ৩৫ টি পরিবারের ভাগ্যও। পল্লী বিদ্যুৎতের আবাসিক এলাকায় দেয়া আগুনে নিঃস্ব হয়ে গেছে এসব পরিবারের সবাই। তাণ্ডব শেষে বাড়িতে ঢুকে ছাই-ভস্ম ছাড়া কিছুই পাননি তারা। সেদিনের আগুন থেকে রক্ষা পায়নি পবিত্র কোরআন শরীফও। কানসাট ঘুরে এসে হাবিবুর রহমান পাপ্পুর ছবি নিয়ে মেহেরুল সুজনের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব।
বাইরে থেকে সাজানো- গোছানো মনে হলেও এই আবাসিক ভবনগুলোর ভেতর এখন ছাই আর বর্বরতার চিহ্ন ছাড়া কিছুই নেই। জামায়াত-শিবিরের দেয়া আগুনে তছনছ হয়ে গেছে পল্লী বিদ্যুৎ কর্মচারিদের তিলে তিলে গড়া সবকিছু। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে শিশুদের বই-খেলনা-সার্টিফিকেট সবই পুড়েছে আগুনে।
ক্ষতিগ্রস্থ এক বাসিন্দা জানান, তার দশ বছরের চাকির জীবনে তিনি তিল তিল করে যা সঞ্চয় করেছিলেন দুর্বৃত্তরা তা দশ মিনিটে ধ্বংস করে দিয়েছে।
আগুন দেয়ার আগে কোয়ার্টারে থাকা মানুষগুলোর টাকা-সোনাসহ বহনযোগ্য সবকিছু ছিনিয়ে নেয় হামলাকারী জামায়াত-শিবির কর্মীরা। তাদের আগুনে পুড়েছে বাসিন্দাদের কোরআন শরীফ, জায়নামাজ, ধর্মীয় গ্রন্থও।
ধর্মের নামে এমন নৃশংসতা মেনে নিতে পারছেন না ক্ষতিগ্রস্থ মানুষেরা। আর স্থানীয় জনপ্রতিনিধি এই ভয়াবহতাকে তুলনা করলেন ১৯৭১ সালে হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞের সঙ্গে।
শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন আলী মিয়া ক্ষোভ নিয়ে বলেন, এমন ধর্ম আপনারা কোথায় পেলেন যেখানে পবিত্র কোরআন শরীফটিও পুড়িয়ে দিলেন।
ঘটনার পর থেকেই আবাসিক এলাকার ৩৫টি পরিবারের নারী-শিশুদের নিরাপদ স্থানে রেখে এই ধ্বংসস্তুপেই দুঃসহ দিনরাত কাটাচ্ছেন পরিবারের পুরুষ সদস্যরা।
কোরআন শরীফও পুড়িয়ে দিলো ওরা
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে জামায়াত-শিবির কর্মীদের দেয়া আগুনে কেবল পল্লী বিদ্যুৎ সমিতির সম্পদই পুড়েনি। পুড়েছে সেখানকার ৩৫ টি পরিবারের ভাগ্যও। পল্লী বিদ্যুৎতের আবাসিক এলাকায় দেয়া আগুনে নিঃস্ব হয়ে গেছে এসব পরিবারের সবাই। তাণ্ডব ----
সাভারে ১৭ দিন পর রেশমাকে জীবিত উদ্ধার
১৭ দিন পরে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত রেশমা নামের এক পোশাক শ্রমিককে। রেশমার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটে। রেশমা অক্ষত রয়েছেন বলে উদ্ধারকাজে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছেন। জীবিত রেশমাকে উদ্ধার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধারকর্মীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি এ ঘটনাকে অভূতপূর্ব বলেও উল্লেখ করেন।
শুক্রবার বিকেলে ভবন ধসের ৪০৮ ঘণ্টা পর রানা প্লাজার বেসমেন্টের মসজিদের ভিতরে তার অস্তিত্ব জানতে পারে উদ্ধারকর্মীরা। বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে উদ্ধার করে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উদ্ধারকর্মীরা জানান, রেশমা ভিতর থেকে একটি রড দিয়ে আওয়াজ করে জানান দেন তার অস্তিত্ব।
সেনাসদস্য মোয়াজ্জেম সংবাদ মাধ্যমকে জানান, 'ভিতরে কিছু খাবার ও পানীয় ছিল যা খেয়ে তিনি জীবন ধারণ করেন। সেখানে কিছু হাটবারমত জায়গা ছিল।'
প্রায় একঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
তার সন্ধান পাওয়া উদ্ধারকারী স্বেচ্ছাসেবক রফিক বলেন, 'আমি ওই স্থানটি দিয়ে যাতায়াত করছিলাম। এসময় একটি পাইপ নড়ে ওঠে। আমি পাইপটির কাছে যায়, এরপর গোঙানির আওয়াজ শুনি। একটি ফুটো দিয়ে কান পাতলে ভেতর থেকে এক নারী কণ্ঠ বলে ওঠে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তিনি তার নাম বলেন রেশমা। উদ্ধারকাজে নিয়োজিত অনেকেই তার সঙ্গে কথা বলেছেন।ধ্বংসস্তূপের ভেতরে রেশমা অক্ষত অবস্থায় বসে আছেন।'
সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানান, সাভারের ভবন ধসের সময় রেশমা রানা প্লাজার তৃতীয় তলার পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ধসের সময় তার সঙ্গে আরো তিন পোশাক শ্রমিক ছিলেন, যাদেরকে পরে মৃত উদ্ধার করা হয়েছে।
এসময় উপস্থিত সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকেন এই অলৌকিক ঘটনায় এবং রেশমাকে জীবিত উদ্ধারের জন্য।
সেনাবাহিনীর নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ এপ্রিল সকাল পৌনে ৯ টার দিকে রানা প্লাজা ধসে পড়ে। এতে এ পর্যন্ত এক হাজার ৪১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সাভারে ১৭ দিন পর রেশমাকে জীবিত উদ্ধার
১৭ দিন পরে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত রেশমা নামের এক পোশাক শ্রমিককে। রেশমার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটে। রেশমা অক্ষত রয়েছেন বলে উদ্ধারকাজে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছেন। জীবিত রেশমাকে উদ্ধার ----
সাভারের 'রানা প্লাজা' ধসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, আহত হাজার
সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা নামে আটতলা ভবন ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা ১০০ জনে দাঁড়িয়েছে। এ কথা নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার। এ ঘটনায় আহত হয়েছে অন্তত হাজার খানেক মানুষ। সকাল ৯টার দিকে ভবন ধসের পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। পরে প্রথমে ফায়ার সার্ভিস এবং তারপর সেনাবাহিনী, সবশেষে বিজিবি উদ্ধার কাজে যোগ দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এরই মধ্যে সেখানে সেনাবাহিনী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েকটি টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
সাভার মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, বুধবার সকালে নয়তলা ভবনটি পেছনের দিক থেকে হঠাৎ ধসে পড়তে শুরু করে। মঙ্গলবার সকালে ফাটল দেখা দেয়ার পরপরই ওই ভবনে থাকা চারটি গার্মেন্টস ও ব্যাংক বন্ধ করে দেয়া হয়েছিল। তবে বুধবার সকালে শ্রমিকরা আবারো কারখানায় গিয়েছিলেন। তাই ধারণা করা হচ্ছে অনেক মানুষ ভিতরে আটকা পড়ে আছে। অনেক আটকা পড়া মানুষ মোবাইলে তাদের আত্মীয়দের জানাচ্ছেন তারা ভিতরে আটকা পড়ে আছেন, দ্রুত তাদের উদ্ধার করার আকুতি জানানো হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনীর ৪টি টিম কাজ করছে। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মী, বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব উদ্ধার অভিযানে কাজ করে যাচ্ছেন। পরে তদের সঙ্গে বিজিবিও উদ্ধারকাজে যোগ দেয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০ টি টিম কাজ করছে।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
আহত অবস্থায় বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়। তবে ভেতরে অনেকেই আটকা পড়ে আছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এই ঘটনায় ১৮ দলের ডাকা ৩৬ ঘন্টার হরতালের দ্বিতীয় দিন সাভারে হরতাল শিথিল করা হয়েছে।
ভবন ধসের ঘটনায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা শোক প্রকাশ করেছেন।
সাভারের 'রানা প্লাজা' ধসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, আহত হাজার
সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা নামে আটতলা ভবন ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা ১০০ জনে দাঁড়িয়েছে। এ কথা নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার। এ ঘটনায় আহত হয়েছে অন্তত হাজার খানেক ----
শিবির ইট দিয়ে পুলিশের মাথা থেঁতলে কেড়ে নিলো অস্ত্র
রাজশাহীতে আবারো জামায়াত শিবিরের হামলার শিকার হয়েছে পুলিশ বাহিনী। কব্জি বিছিন্ন করার পর এবার আর্মড পুলিশের এক উপ-পরিদর্শককে নির্মমভাবে পিটিয়ে ইট দিয়ে মাথা থেঁতলে দিয়েছে তারা। এ সময় ওই পুলিশ কর্মকর্তার অস্ত্র, মাথার টুপি এবং হেলমেট কেড়ে নেয় শিবিরকর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই পুলিশ।
সোমবার সকালে নগরীর শালবাগান এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় রাস্তার পাশে কর্তব্যরত পুলিশ সদস্যদের দেখে তারা ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। ঘটনার এক পর্যায়ে সেখানে থাকা আর্মড পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমের ওপর হামলা করে শিবিরের নেতাকর্মীরা। এসময় জাহাঙ্গীরকে তারা ইট দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।
একই সময়ে ইট পাটকেলের আঘাতে সেখানে থাকা আরো দুই পুলিশ সদস্য আহত হন।
শিবির ইট দিয়ে পুলিশের মাথা থেঁতলে কেড়ে নিলো অস্ত্র
রাজশাহীতে আবারো জামায়াত শিবিরের হামলার শিকার হয়েছে পুলিশ বাহিনী। কব্জি বিছিন্ন করার পর এবার আর্মড পুলিশের এক উপ-পরিদর্শককে নির্মমভাবে পিটিয়ে ইট দিয়ে মাথা থেঁতলে দিয়েছে তারা। এ সময় ওই পুলিশ কর্মকর্তার ----
বাবুনগরীর উত্থানের বিস্ময়কর গল্প
হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরীর অতিদ্রুত উত্থানে হতবাক বন্দরনগরী চট্টগ্রামের আলেম-ওলামারা। সামান্য একজন মাদ্রাসা শিক্ষক থেকে এক বছরের ব্যবধানে সংগঠনটির মহাসচিবের পাশাপাশি বিপুল অর্থ সম্পদের মালিক বনে যাওয়া বিস্মিত করেছে তাদের। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা পালনের ব্যাপারে জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন এসব আলেম।
চট্টগ্রামের কয়েকজন আলেম ওলামা জানান, হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মহীবুল্লাহ বাবুনগরীর তত্ত্বাবধানে পরিচালিত ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার শিক্ষক হলেন এই জুনায়েদ বাবুনগরী। হাটহাজারি মাদ্রাসা থেকে দাওরা পাশ করার পর এই বাবুনগরী এই মাদ্রাসায় যোগ দেন। এরমধ্যে চট্টগ্রামের বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য দিতেন তিনি। বিভিন্ন মাহফিলে সুন্নী বিরোধী উগ্র বক্তব্য দিয়ে পুরস্কার হিসেবে তাকে এই পদে বসানো হয়েছে বলে জানিয়েছেন, গহিরা কামিল মাদ্রাসার প্রধান মোহাদ্দেস আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদেরী।
তিনি বলেন, সুন্নী বিরোধী বক্তব্য দিয়ে বিভিন্ন মহলে জনপ্রিয়তা লাভের মধ্য দিয়ে তিনি এই মহাসচিবের পদ লাভ করেছেন।
বাবুনগরীর উত্থানের বিস্ময়কর গল্প
হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরীর অতিদ্রুত উত্থানে হতবাক বন্দরনগরী চট্টগ্রামের আলেম-ওলামারা। সামান্য একজন মাদ্রাসা শিক্ষক থেকে এক বছরের ব্যবধানে সংগঠনটির মহাসচিবের পাশাপাশি বিপুল অর্থ সম্পদের মালিক বনে যাওয়া বিস্মিত করেছে তাদের। ----
হামলাকারীরাই ক্ষতিগ্রস্তের তালিকায়!
২৮ ফেব্রুয়ারি বামনডাঙ্গায় সহিংসতার ঘটনায় বন্ধ হওয়া জামায়াত-শিবিরের অর্থদাতা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার পর এবার ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণ পাচ্ছে "জামায়াতের ঘাঁটি" বলে পরিচিত আল-হিকমা মাদ্রাসা! এ মাদ্রাসা থেকেই সংগঠিত হয়ে সেদিন পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়।
ওই হামলায় ৪ পুলিশ সদস্য নিহত হওয়া ছাড়াও রেল স্টেশন, সাধারণ মানুষের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে জামায়াত-শিবিরের সশস্ত্র নেতাকর্মীরা।
এদিকে জামায়াত-শিবির কর্মীদের প্রকাশ্য সহিংসতা নৃশংসতার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থার পরিবর্তে উল্টো পুরস্কৃত করার পদক্ষেপ নেয়া হচ্ছে। অপরদিকে সেদিনের ঘটনায় আহত এক পুলিশ সদস্যকে দ্রুত চিকিৎসা সেবা দিতে হাসপাতালে নিয়ে যাওয়ার অপরাধে স্থানীয় একটি ক্লিনিকের এক আয়াকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ।
বামনডাঙ্গা ফাঁড়ি হামলায় যে ৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের মধ্যে ৩ জনকে প্রথমে আনা হয়েছিলো সূর্যের হাসি ক্লিনিকটিতে। অ্যাম্বুলেন্স জোগাড় করার পর তাদের নেয়া হয় রংপুরে। মুমূর্ষু ওই মানুষগুলোর সঙ্গে যাওয়ার অপরাধে চাকরি গেছে আয়া রাবেয়ার।
বামনডাঙ্গা আক্রমণের আগে বিভিন্ন এলাকা থেকে আসা জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মী একত্রিত হয়েছিলো জামায়াত নেতা জাহাঙ্গীর আলম খোশবাগি পরিচালিত আল-হিকমা মাদ্রাসাটিতে। চার পুলিশ খুনসহ ২৮ ফেব্রুয়ারির সহিংসতায় ব্যবহৃত দেশীয় অস্ত্র, বাঁশ-লাঠি সরবরাহ করা হয়েছিলো এই মাদ্রাসা থেকে। নারকীয় তান্ডবের ঘোর কাটতেই তাই জনরোষে পড়ে প্রতিষ্ঠানটি।
জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভূক্তি শুধু নয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণ হিসেবে ৪৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে মাদ্রাসাটিকে। বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার জানান, রাজনৈতিকভাবে কেউ এই তালিকায় নেই। যারা ক্ষতিগ্রস্ত তারাই এই তালিকায় স্থান পেয়েছেন।
জামায়াত নেতা দেলাওয়ার হোসের সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের সহিংসতায় সুন্দরগঞ্জ উপজেলার ২৫৮টি প্রতিষ্ঠান, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত চিহ্নিত করে দুই কোটি ৬৯ লাখ ৩২ হাজার পাঁচ শো টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
হামলাকারীরাই ক্ষতিগ্রস্তের তালিকায়!
২৮ ফেব্রুয়ারি বামনডাঙ্গায় সহিংসতার ঘটনায় বন্ধ হওয়া জামায়াত-শিবিরের অর্থদাতা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার পর এবার ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণ পাচ্ছে "জামায়াতের ঘাঁটি" বলে পরিচিত আল-হিকমা মাদ্রাসা! এ মাদ্রাসা ----
চীনে প্রবল বন্যায় মারা গেছে ৫৫ জন
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় মারা গেছে কমপক্ষে ৫৫ জন।
এছাড়া, এ পর্যন্ত সেখানে ১০ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
গেল বুধবার থেকে প্রদেশের পাঁচটি শহরে বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় বেইজিয়াং নদীর পানি বিপদসীমা ৫ দশমিক ২২ মিটার থেকে বেড়ে ৩১ দশমিক ২২ এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বন্যায় ধ্বংস হয়ে গেছে আড়াই হাজারের ও বেশি ঘড়বাড়ি।
ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত সাড়ে ৬ লাখ মানুষ। আশপাশের এলাকার সাথে গুয়াংডং এর যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। দুর্যোগে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪২ কোটি মার্কিন ডলার বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
চীনে প্রবল বন্যায় মারা গেছে ৫৫ জন
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় মারা গেছে কমপক্ষে ৫৫ জন।
এছাড়া, এ পর্যন্ত সেখানে ১০ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
গেল বুধবার থেকে প্রদেশের পাঁচটি
চীনে প্রবল বন্যায় মারা গেছে ৫৫ জন
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় মারা গেছে কমপক্ষে ৫৫ জন।
এছাড়া, এ পর্যন্ত সেখানে ১০ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
গেল বুধবার থেকে প্রদেশের পাঁচটি শহরে বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় বেইজিয়াং নদীর পানি বিপদসীমা ৫ দশমিক ২২ মিটার থেকে বেড়ে ৩১ দশমিক ২২ এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বন্যায় ধ্বংস হয়ে গেছে আড়াই হাজারের ও বেশি ঘড়বাড়ি।
ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত সাড়ে ৬ লাখ মানুষ। আশপাশের এলাকার সাথে গুয়াংডং এর যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। দুর্যোগে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪২ কোটি মার্কিন ডলার বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
চীনে প্রবল বন্যায় মারা গেছে ৫৫ জন
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় মারা গেছে কমপক্ষে ৫৫ জন।
এছাড়া, এ পর্যন্ত সেখানে ১০ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
গেল বুধবার থেকে প্রদেশের
চীনে প্রবল বন্যায় মারা গেছে ৫৫ জন
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় মারা গেছে কমপক্ষে ৫৫ জন।
এছাড়া, এ পর্যন্ত সেখানে ১০ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
গেল বুধবার থেকে প্রদেশের পাঁচটি শহরে বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় বেইজিয়াং নদীর পানি বিপদসীমা ৫ দশমিক ২২ মিটার থেকে বেড়ে ৩১ দশমিক ২২ এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বন্যায় ধ্বংস হয়ে গেছে আড়াই হাজারের ও বেশি ঘড়বাড়ি।
ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত সাড়ে ৬ লাখ মানুষ। আশপাশের এলাকার সাথে গুয়াংডং এর যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। দুর্যোগে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪২ কোটি মার্কিন ডলার বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
চীনে প্রবল বন্যায় মারা গেছে ৫৫ জন
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় মারা গেছে কমপক্ষে ৫৫ জন।
এছাড়া, এ পর্যন্ত সেখানে ১০ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
গেল বুধবার থেকে প্রদেশের
গৌরনদীতে অপহরণের ৫ দিন পর পুকুর থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার
বরিশালের গৌরনদীতে অপহরণের ৫ দিন পর পুকুর থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার রাতে গৌরনদী উপজেলার টরকি বন্দরের স্থানীয় একটি পুকুর থেকে কচুরিপানায় ঢাকা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
গত ১৩ জানুয়ারী খেলা শেষে বাড়ি ফেরার পথে অপহৃত হয় ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রানা দাস। এ ঘটনায় রানার বাবা বাদী ৩ জনকে আসামি করে গৌরনদী থানায় মামলা করেন। ১৪ জানুয়ারি পুলিশ তাদের গ্রেফতার করে রিমান্ডের আবেদন করলে আদালত ২ জনের রিমান্ড মঞ্জুর করে।
গৌরনদীতে অপহরণের ৫ দিন পর পুকুর থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার
বরিশালের গৌরনদীতে অপহরণের ৫ দিন পর পুকুর থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার রাতে গৌরনদী উপজেলার টরকি বন্দরের স্থানীয় একটি পুকুর থেকে কচুরিপানায় ঢাকা অবস্থায়
শেষ হলো দুদিনব্যাপী ঘুড়ি উৎসব!
দু'দিনব্যাপী ঘুড়ি উৎসব হয়ে গেলো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সৈকতের লাবণী পয়েন্টে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন এ উৎসবের আয়োজন করে। তীব্র শীতের মাঝেও উৎসবে প্রাণ সঞ্চার করেন হাজার হাজার পর্যটক।
শেষ হলো দুদিনব্যাপী ঘুড়ি উৎসব!
দু'দিনব্যাপী ঘুড়ি উৎসব হয়ে গেলো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সৈকতের লাবণী পয়েন্টে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন এ উৎসবের আয়োজন করে। তীব্র শীতের মাঝেও উৎসবে প্রাণ সঞ্চার করেন হাজার হাজার পর্যটক।
নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা
ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর বর্ণিল আয়োজনে নড়াইলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী সুলতান মেলা।
কিংবদন্তি শিল্পী এস এম সুলতানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ মেলার আয়োজন করা হয়। ৮৮তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন সুলতান মঞ্চ চত্বরে রোববার এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন পণ্যের স্টল দেয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।
নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা
ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর বর্ণিল আয়োজনে নড়াইলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী সুলতান মেলা।
কিংবদন্তি শিল্পী এস এম সুলতানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ মেলার আয়োজন করা হয়। ৮৮তম জন্ম জয়ন্তী উদযাপন
নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা নাগরিক ফোরাম।
রোববার সকালে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেনী-পেশার মানুষ রংবেরংয়ের প্ল্যাকার্ড, ফেস্টুন ও পোষ্টার নিয়ে এতে অংশ নেয়।
নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা নাগরিক ফোরাম।
রোববার সকালে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেনী-পেশার মানুষ রংবেরংয়ের প্ল্যাকার্ড, ফেস্টুন ও পোষ্টার নিয়ে
১০ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক!
দীর্ঘ ১০ ঘণ্টা পর শনিবার বিকেল পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকালে এক ট্রাক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দি থেকে ময়নামতি পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে চান্দিনার ছয়ঘড়িয়ায় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক উল্টে গেলে এ যানজট শুরু হয়। একই সাথে ঘন কুয়াশায় যানবাহন স্বাভাবিক গতিতে চলতে না পারায় ক্রমেই যানজট বাড়তে থাকে।
১০ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক!
দীর্ঘ ১০ ঘণ্টা পর শনিবার বিকেল পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকালে এক ট্রাক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দি থেকে ময়নামতি পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে