গত ২০ মে কর্নেল তাহের হত্যা মামলার রায়ে তার বইয়ের যে উদ্ধৃতি বিভিন্ন পত্রিকায় দেয়া হয়েছে তা সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলে দাবি করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। >>
Advertise with Somoy Television

ভোলার যাত্রীবাহী বাস পুকুরে পড়ে নিহত ৩, আহত ৩২

ভোলার বোরহানউদ্দিনে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে তিন জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩২ জন । বাসের যাত্রীরা জানান, বুধবার বিকালে ভোলা বাস টার্মিনাল থেকে মির্জাকালু পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ভোলার চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। সন্ধ্যা ৬টার দিকে বোরহানউদ্দিনের মতিয়ারমার পুকুর নামক স্থানে বাসটির চাকা ভেঙ্গে গেলে নিয়ন্ত্রন হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন, আহত অবস্থায় উদ্ধার করা হয় আরো ৩২ জনকে। তবে বাসটি এখনো পুকুর থেকে উদ্ধার সম্ভব হয়নি। দমকল বাহিনীর কর্মীরা বাসটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গুরুতর আহতদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভোলার যাত্রীবাহী বাস পুকুরে পড়ে নিহত ৩, আহত ৩২
ভোলার বোরহানউদ্দিনে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে তিন জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩২ জন । বাসের যাত্রীরা >>

মানবতাবিরোধী মামলায় কায়সারের জামিন আবেদন নামঞ্জুর

এরশাদ সরকারের সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের জামিন আবেদন না-মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার সকালের ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী মঙ্গলবার কায়সারকে ট্রাইব্যুনালে আনা হয়। তার পক্ষে জামিন আবেদনও করা হয়েছিল। তবে মঙ্গলবার জামিন আবেদনের শুনানী না হয়ে বুধবার শুনানি হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

এখন পর্যন্ত কায়সারের বিরুদ্ধে তদন্তকারী দল হবিগঞ্জ ও এর আশপাশ এলাকায় একাত্তরে হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী ১০টি অভিযোগ পেয়েছে। অভিযোগ আছে, তিনি একাত্তরে পাকবাহিনীকে সহযোগিতা করার জন্য নিজ নামে কায়সার বাহিনী গঠন করেছিলেন।

অত্যন্ত প্রভাশালী হওয়ায় তিনি সাক্ষিদের ভয় ভীতি দেখাচ্ছেন এবং দেশত্যাগ করতে পারেন এই আশংকায় সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রসিকিউশনের পক্ষ থেকে কায়সারকে গ্রেপ্তারের আবেদন করা হয়েছিল।
মানবতাবিরোধী মামলায় কায়সারের জামিন আবেদন নামঞ্জুর
এরশাদ সরকারের সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের জামিন আবেদন না-মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার সকালের ট্রাইব্যুনাল-২ >>

রাজশাহী মহানগরীতে দুর্বত্তদের গুলিতে যুবলীগের নেতা নিহত

রাজশাহী মহানগর ৭ নম্বার ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারওয়ার হোসেন ডাবলুকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর চণ্ডিপুর এলাকায় বিভিন্ন ইস্যুতে ডাবলুর সঙ্গে এলাকার কয়েকজনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় তাদের কয়েক দফা হাতাহাতি হয়। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে ডাবলু চণ্ডিপুর এলাকায় তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। এসময় দুর্বত্তরা অর্তকিতে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা ডাবলুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, দলের কিছু নেতাকর্মীর সঙ্গে বিরোধের জের ধরেই খুন হয়েছেন ডাবলু।
রাজশাহী মহানগরীতে দুর্বত্তদের গুলিতে যুবলীগের নেতা নিহত
রাজশাহী মহানগর ৭ নম্বার ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারওয়ার হোসেন ডাবলুকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। পুলিশ ও স্থানীয়রা >>

রানা প্লাজায় নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

রানা প্লাজা ধ্বসে নিহত ১২১  পোশাক শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিতীয় পর্যায়ে এ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। ১৬ মে প্রথম পর্যায়ে নিহত একশ শ্রমিকের পরিবারকে অর্থ সাহায্য দেয়া হয়েছিল। চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও সেনা প্রধান জেনারেল ইকবাল করীম ভুঁইয়া।

নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের জন্য এক কোটি টাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
রানা প্লাজায় নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান
রানা প্লাজা ধ্বসে নিহত ১২১  পোশাক শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের >>

মধ্যরাতের সময় (রাত ১২টা)

সর্বশেষ
বেশি পঠিত
আরও খবর

আগামী সপ্তাহে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো, বৃহস্পতিবার থেকে সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত

আগামী সপ্তাহের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো গেজেট আকারে প্রকাশ করা হবে। বুধবার রাতে বিজিএমইএ ভবনে সংগঠনটির প্রতিনিধি, আশুলিয়ার শিল্প কারখানা মালিক ও কয়েকজন মন্ত্রীর বৈঠক শেষে জরুরী সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সেই সঙ্গে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পোশাক কারখানা মালিকদের মহার্ঘ্য ভাতা দেয়ার আহ্বান জানানো হয়। এদিকে মজুরি বোর্ডের সব সিদ্ধান্ত মেনে নেয়া হবে বলে আশ্বাস দেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। বৈঠকে বৃহস্পতিবার থেকে আশুলিয়ার সব বন্ধ পোশাক কারখানা খুলে দেয়ারও সিদ্ধান্ত হয়। পোশাক কারখানাগুলোর নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। শ্রমিক অসন্তোষের ঘটনায় জড়িতদের একটি তালিকা তৈরির প্রক্রিয়া চলছে বলেও জানান মন্ত্রী।
আগামী সপ্তাহে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো, বৃহস্পতিবার থেকে সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত
আগামী সপ্তাহের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো গেজেট আকারে প্রকাশ করা হবে। বুধবার রাতে বিজিএমইএ ভবনে সংগঠনটির প্রতিনিধি, আশুলিয়ার শিল্প কারখানা মালিক ও কয়েকজন মন্ত্রীর বৈঠক শেষে জরুরী সংবাদ সম্মেলনে ....

সোনারগাঁওয়ে পুলিশি হেফাজতে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশি হেফাজতে শামীম রেজা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৪টি খুনের মামলার সন্দেহভাজন হিসেবে আটক ওই যুবককেসকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নির্যাতনের কারণে শামীমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

পরিবারের সদস্যরা বলছেন, এ মাসের ১৪ তারিখে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের স্ত্রী হত্যার অভিযোগে ঝাউচর গ্রামের বাড়ি থেকে শামীমকে আটক করে পুলিশ। ছয়দিন পুলিশ হেফাজতে থাকার পর ২০মে তাকে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে আনা হলে শারীরিক অসুস্থতার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় কেন্দ্রীয় কারাগার হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানেই চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান শামীম।

শামীমের বড় ভাই ইকবাল হোসেন অভিযোগ করেন, মামলা তদন্তকারী কর্মকর্তার বাসায় রাখা হয় শামীমকে এবং তার মুক্তির বিনিময়ে ঘুষ চাওয়া হয়। এ ঘটনায় হত্যা মামলা করার কথা জানিয়েছেন তিনি।

২০ এপ্রিল ঝাউচর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের স্ত্রী, শ্যালক ও দু'জন কাজের মেয়েসহ মোট ৪ জনকে নিজ বাসভবনে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় ২১ এপ্রিল সোনারগাঁও থানায় মামলা হয়। এই মামলায় শামীমকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁওয়ে পুলিশি হেফাজতে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশি হেফাজতে শামীম রেজা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৪টি খুনের মামলার সন্দেহভাজন হিসেবে আটক ওই যুবককেসকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নির্যাতনের কারণে শামীমের মৃত্যু ....

জয়পুরহাটে মাদক পাচারকালে বিজিবির গুলিতে নিহত ২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তে মাদক পাচারকালে বিজিবির গুলিতে দুই চোরাকারবারি নিহত হয়েছে।

৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফ্টেন্যান্ট কর্নেল সাব্বির জানান, মঙ্গলবার গভীর রাতে কয়া সীমান্ত এলাকায় শতাধিক চোরাকারবারি ভারত থেকে মাদকদ্রব্য পাচার করার সময় বিজিবি তাদের আটক করতে গেলে তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এসময় আত্মরক্ষার্থে বিজিবি ১২ রাউন্ড গুলি করে। এতে মহিদুল ও রানা নামে দুই চোরাকারবারি আহত হয়। পরে তাদের হাসপাতালে নেয়ার পর তারা মারা যায়।

এসময় বিজিবি তাদের কাছ থেকে ২শ' বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

গত ৬ বছরে শুধুমাত্র জয়পুহাট ব্যাটেলিয়নের অধীনস্ত সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন অন্তত ১৩ বাংলাদেশি, আহত হন ১৭ জন। অন্যদিকে এ সময়ে বিজিবির গুলিতে নিহতের সংখ্যা ৫ জন, আহত হয়েছেন ১২ জন।
জয়পুরহাটে মাদক পাচারকালে বিজিবির গুলিতে নিহত ২
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তে মাদক পাচারকালে বিজিবির গুলিতে দুই চোরাকারবারি নিহত হয়েছে। ৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফ্টেন্যান্ট কর্নেল সাব্বির জানান, মঙ্গলবার গভীর রাতে কয়া সীমান্ত এলাকায় শতাধিক চোরাকারবারি ভারত থেকে ....

সংলাপের সম্ভাবনাটি প্রধানমন্ত্রী নিজেই নষ্ট করে দিয়েছেন: শামসুজ্জামান দুদু

সংলাপের যে সম্ভাবনা তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী নিজেই তা নষ্ট করে দিয়েছেন বলে অভিযোগ করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। শেষ পর্যন্ত রাজপথেই মীমাংসা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সেই সঙ্গে তিনি সংলাপের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি বলেও আশ্বাস দেন।

শামসুজ্জামান দুদু বলেন, " আমরা অনেক কিছু ছেড়ে ছুড়ে আমরা আলোচনায় যাওয়ার চেষ্টা করেছি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই আশ্বাস ধুলে বালি দিয়ে দিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যখন এমন একটা সময় আসবে যখন আলোচনার প্রয়োজন পড়বে না তখন মিমাংসা হবে রাজপথে।"
সংলাপের সম্ভাবনাটি প্রধানমন্ত্রী নিজেই নষ্ট করে দিয়েছেন: শামসুজ্জামান দুদু
সংলাপের যে সম্ভাবনা তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী নিজেই তা নষ্ট করে দিয়েছেন বলে অভিযোগ করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। শেষ পর্যন্ত রাজপথেই মীমাংসা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সেই সঙ্গে ....

রাজনৈতিক দলগুলোর সংলাপে তৃতীয় পক্ষের প্রয়োজন নেই : মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সংলাপে বসার জন্য যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশকে প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা।

বুধবার সকালে আমেরিকান সেন্টারে ২৬ ও ২৭ মে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব বৈঠক বিষয়ে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মজিনা একথা বলেন।

সংলাপের জন্য মজিনা তৃতীয়পক্ষের ভূমিকা পালন করবেন কী না এমন প্রশ্নের জবাবে মজিনা বলেন, বাংলাদেশ এখন আগের চেয়ে অগ্রসর একটি দেশ। তারা নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারবে বলে তিনি আশাবাদী। তবে বাংলাদেশে বিনিয়োগ এবং বাইরের ক্রেতাদের আসা নিশ্চিত করতে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর আবারো জোর দেন মার্কিন রাষ্ট্রদূত।

ট্রেড ইউনিয়ন বাস্তবায়নে চাপ দেয়ার বিরোধীতা করে শ্রমমন্ত্রী তাকে চিঠি দিয়েছেন, এই সংবাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মজিনা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সব স্টেটে ট্রেড ইউনিয়নের অধিকার নেই- কথাটি ঠিক নয়। এছাড়াও জিএসপি সুবিধা বহাল থাকা না থাকার সঙ্গে টিকফা চুক্তির কোনো সম্পর্ক নেই বলেও জানান মজিনা।
রাজনৈতিক দলগুলোর সংলাপে তৃতীয় পক্ষের প্রয়োজন নেই : মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সংলাপে বসার জন্য যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশকে প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। বুধবার সকালে আমেরিকান সেন্টারে ২৬ ও ২৭ ....

রানা প্লাজার মালিক ও পাঁচ পোশাক কারখানার মালিকদের যাবজ্জীবন কারাদন্ডের সুপারিশ

সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক ও ওই ভবনের পাঁচ পোশাক কারখানার মালিকদের যাবজ্জীবন সাজার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রনালয় গঠিত তদন্ত কমিটি। এছাড়া ভবন ধসের ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়ারও সুপারিশ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান মাইনুদ্দিন খন্দকার বুধবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র সচিবের কাছে প্রতিবেদন জমা দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিবেদনে সাত দফা পর্যবেক্ষন শেষে ১২ টি সুপারিশ এবং ৩ টি আশু চূড়ান্ত সুপারিশ করার কথা জানান তিনি।
রানা প্লাজার মালিক ও পাঁচ পোশাক কারখানার মালিকদের যাবজ্জীবন কারাদন্ডের সুপারিশ
সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক ও ওই ভবনের পাঁচ পোশাক কারখানার মালিকদের যাবজ্জীবন সাজার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রনালয় গঠিত তদন্ত কমিটি। এছাড়া ভবন ধসের ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত ....

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টিপাত থাকবে আরো ২ দিন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় এলাকাসহ সারাদেশে আরো দুই দিন বৃষ্টিপাত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া বর্ষা মৌসুমের আগে শুরু হওয়া অতিরিক্ত বৃষ্টিপাতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাগর থেকে এগিয়ে আসা ঘন মেঘের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের উপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে।

সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, মংলা বন্দরসহ উপকূল এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত জারি হলেও বন্দরে অবস্থানরত পণ্যবাহী জাহাজের ওঠানামা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। গত দু'দিন ধরে মংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকায় চরম আতংকে রয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা।
বন্দরে পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক থাকলেও অবস্থান বুঝে যেকোনো সময় বাণিজ্যিক এসব জাহাজের কাজ বন্ধ করা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া বন্দর সংলগ্ন সুন্দরবন উপকূল এলাকার প্রায় ১০ হাজার মাছ ধরা ট্রলার নিয়ে নিরাপদ স্থানে অবস্থান করছে জেলেরা।
বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টিপাত থাকবে আরো ২ দিন
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় এলাকাসহ সারাদেশে আরো দুই দিন বৃষ্টিপাত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা ....

সংসদের বাইরে বাজেট তুলে ধরবে বিএনপি

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সংসদের বাইরে বাজেট ভাবনা তুলে ধরবে প্রধান বিরোধীদল বিএনপি। অর্থনীতির গভীর বিশ্লেষণের মাধ্যমে বিগত বাজেটের ব্যর্থতার দিকগুলো তুলে ধরতে এরই মধ্যে কাজ শুরু করেছে পাঁচ সদস্যের একটি দল। এদিকে, জাতীয় বাজেট চূড়ান্তকরণের ক্ষেত্রে বিরোধীদলের সুপারিশগুলো গ্রহণ করার পারমর্শ দিচ্ছেন অর্থনীতিবিদেরা। সঞ্জীব রায়ের রিপোর্ট।

জাতীয় বাজেট ঘোষণার আগে নিজেদের মতো করে সংসদের বাইরে বাজেট ভাবনা তুলে ধরার ধারাবাহিকতা রাখছে প্রধান বিরোধীদল বিএনপি। এবারও স্থায়ী কমিটির দু'জন এবং চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের তিনজন সদস্যকে নিয়ে বাজেট ভাবনা তৈরির কাজ শুরু করেছে দলটি।

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, 'এবারের বাজেট ভাবনায় কনসেপচুয়াল ব্যাপারগুলোকে গুরুত্ব দেব। এই বিষয়ে আমরা কাজ করছি। এর গভীরে গিয়ে আমরা কাজ করতে চাই। সরকার যে ভুল ত্রুটিগুলো করেছে তা আমরা তুলে ধরার চেষ্টা করবো।'

সিপিডি'র গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন বলেন, 'বাজেদ দেয়ার পরই দায়িত্ব শেষ হয় না। ওই বাজেটের কোন দিকগুলো পূরণ হল না বা কোন ব্যাপারে ঘাটতি ছিল তা বের করে আনা উচিৎ।'

বিদায়ী অর্থবছরের বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গের পাশাপাশি পদ্মাসেতুর অর্থায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বিএনপির বাজেট ভাবনায়।

ফাহমিদা খাতুন বলেন, এই সরকার থাকুক বা না থাকুক পদ্মা সেতু প্রকল্পে আগামী কয়েক বছরের অর্থ প্রাক্যলন করে যেতে হবে।

তবে, বাজেটকে দলীয় প্রস্তাবনা হিসেবে না দেখে রাষ্ট্রীয় দলিল হিসেবে বিবেচনার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদেরা।

ফাহমিদা খাতুন বলেন, এখনকার বাজেট গতানুগতিক হয়ে যাচ্ছে। তাই সরকার ও বিরোধী দলের তৈরি বাজেটের যখন সমন্বয় হবে তখন এটি ভালো একটি ফল পাবে।
দিন-তারিখ ঠিক না হলেও জাতীয় বাজেট ঘোষণার আগের সপ্তাহে রাজধানীর যে কোন বেসরকারি হোটেলে বাজেট ভাবনা তুলে ধরবেন বিএনপি চেয়ারপার্সন।
সংসদের বাইরে বাজেট তুলে ধরবে বিএনপি
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সংসদের বাইরে বাজেট ভাবনা তুলে ধরবে প্রধান বিরোধীদল বিএনপি। অর্থনীতির গভীর বিশ্লেষণের মাধ্যমে বিগত বাজেটের ব্যর্থতার দিকগুলো তুলে ধরতে এরই মধ্যে কাজ শুরু করেছে পাঁচ সদস্যের একটি ....

সরকারের পদক্ষেপ হলুদ সাংবাদিকার বিরুদ্ধে : তথ্যমন্ত্রী

গণতন্ত্র আর গণমাধ্যমের স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাবেন বলে অঙ্গীকার করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। হলুদ সাংবাদিকতা বন্ধে গণমাধ্যমের ওপর স্বৈরাচারী আচরন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার সকালে মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে যক্ষা বিষয়ে সাংবাদিক পরিচিতিকরণ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাংবাদিকরা অভিযোগ করছে সরকার গণমাধ্যেমর প্রতি স্বৈরাচারী আচরন করছে। তবে সকারের পদক্ষেপ গণমাধ্যমের বিরুদ্ধে নয় বরং হলুদ সাংবাদিকার বিরুদ্ধে।
সরকারের পদক্ষেপ হলুদ সাংবাদিকার বিরুদ্ধে : তথ্যমন্ত্রী
গণতন্ত্র আর গণমাধ্যমের স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাবেন বলে অঙ্গীকার করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। হলুদ সাংবাদিকতা বন্ধে গণমাধ্যমের ওপর স্বৈরাচারী আচরন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার সকালে মহাখালীর ....

ডেমরা-শেখেরটেক সড়কের নির্মান কাজ ফেব্রুয়ারীতে শেষ হবে: যোগাযোগমন্ত্রী

ডেমরা-আমুলিয়া-রামপুরা-শেখেরটেক সড়কের নির্মাণকাজ আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ শেষ হবে বলে জানিয়েছেন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ২০ কিলোমিটারের মধ্যে ১৬ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ শেষ হয়েছে। সাড়ে তিন কিলোমিটার কাঁচা রাস্তার ৮০ শতাংশ কাজ শেষ।
বুধবার সকালে ডেমরা-আমুলিয়া-রামপুরা-শেখেরটেক সড়কের নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এ সড়ক চালু হলে সিলেট-ঢাকা ও চট্টগ্রাম-ঢাকা সংযোগমুখে যানজট সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।
ডেমরা-শেখেরটেক সড়কের নির্মান কাজ ফেব্রুয়ারীতে শেষ হবে: যোগাযোগমন্ত্রী
ডেমরা-আমুলিয়া-রামপুরা-শেখেরটেক সড়কের নির্মাণকাজ আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ শেষ হবে বলে জানিয়েছেন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ২০ কিলোমিটারের মধ্যে ১৬ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ শেষ হয়েছে। সাড়ে তিন কিলোমিটার কাঁচা রাস্তার ....

টিকফা চুক্তি দুই দেশের জন্য প্রয়োজন: দীপু মনি

জিএসপি সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি। বুধবার বিকেলে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এছাড়া টিকফা চুক্তিকে দুই দেশের জন্যই প্রয়োজনীয় বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন দীপু মণি। পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি ১২ মে যুক্তরাষ্ট্র সফরে যান এবং সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেসব বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা বহাল রাখার অনুরোধ জানান। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মনোভাব ইতিবাচক ছিল বলে মনে হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। দেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় মার্কিন বিনিয়োগকারীদের আগ্রহে ভাটা পড়েছে বলেও মনে করেন না দীপু মণি। টিকফা চুক্তির বিষয়টি এ পর্যন্ত চূড়ান্ত না হলেও দুই দেশের জন্যই তা প্রয়োজনীয় বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও জানান, দেশের স্বার্থ সংরক্ষণ করেই চুক্তিটি যেন হয় সে বিষয়টি দেখা হচ্ছে। সংলাপ প্রসঙ্গে দীপু মনি বলেন, কূটনীতিকদের পরামর্শে নয় নিজেদের রাজনৈতিক সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে। এছাড়া চলমান যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বিষয়ে জন কেরি সন্তোষ প্রকাশ করেছেন বলে সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি।
টিকফা চুক্তি দুই দেশের জন্য প্রয়োজন: দীপু মনি
জিএসপি সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি। বুধবার বিকেলে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এছাড়া টিকফা চুক্তিকে দুই দেশের জন্যই প্রয়োজনীয় ....

ভাষানটেকের ভবনের ফাটলে ভূমি মন্ত্রণালয়ের কিছু করার নেই : ভূমি প্রতিমন্ত্রী

সাভারে রানা প্লাজা ধসের পর, সারাদেশে একযোগে ভবনের ফাটল, ত্রুটিযুক্ত এবং অবকাঠামোগত সমস্যা খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। এরই মধ্যে ভাষানটেক বস্তিতে নির্মিত ভবনে বেশ কিছু ফাটল লক্ষ্য করা গেছে। ভবন হস্তান্তরের কিছুদিন পর থেকেই এই ফাটলের সৃষ্টি হয় বলে জানান ভবনে বসবাসকারীরা। তবে এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের কিছু করার নেই বলে জানান ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। বিগত সরকারের সময়ে ভাষানটেক পুনর্বাসন কেন্দ্রের কাজ শুরু হয় এবং বর্তমান সরকারের আমলে ৫৯১ টি পরিবারকে ফ্ল্যাট হস্তান্তর কর। ভবনের বাসিন্দারা জানান, বসবাসের কয়েক মাস পর থেকেই ভবনে সরু ফাটলের সৃষ্টি হয়। এরপর কয়েক বছরে তা বেড়ে বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় এসে দাঁড়িয়েছে। সম্প্রতি এক নোটিশে বাসিন্দাদের দ্রুত ভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাবার কথা বলা হয়। নোটিশে বলা হয়, ভবনে সৃষ্ট ফাটলের ফলে কোন দুর্ঘটনা ঘটলে তার দায় কর্তৃপক্ষ নেবে না। এ ব্যাপারে ভূমি প্রতিমন্ত্রী জানান, ভবন ধস কিংবা ভবনের ফাটল নিয়ে ভূমি মন্ত্রণালয়ের করার কিছু নেই। নগর পরিকল্পনাবিদ ও স্থপতি ইকবাল হাবিব জানান, কোন ফাটলই ঝুঁকির বাইরে নয়। স্থপতিরা জানান ভাষানটেক প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৪৭ একর জায়গার অবশিষ্ট অংশ পুনর্বিন্যাসের মাধ্যমে ত্রুটিমুক্ত করতে হবে। তা না হলে যে কোন সময় অনেক বড় ধরনের দুর্ঘটনার আশংকা থেকেই যাবে। এছাড়াও বর্তমানে ঐসব ভবনে বসবাসরত পরিবারগুলোর আর্থিক ক্ষতির কথাটিও বিবেচনায় রাখার পরামর্শ তাদের।
ভাষানটেকের ভবনের ফাটলে ভূমি মন্ত্রণালয়ের কিছু করার নেই : ভূমি প্রতিমন্ত্রী
সাভারে রানা প্লাজা ধসের পর, সারাদেশে একযোগে ভবনের ফাটল, ত্রুটিযুক্ত এবং অবকাঠামোগত সমস্যা খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। এরই মধ্যে ভাষানটেক বস্তিতে নির্মিত ভবনে বেশ কিছু ফাটল লক্ষ্য করা গেছে। ....

গাজিপুর সিটি কর্পোরেশন ও কিশোরগঞ্জ-৪ নির্বাচন তফসিল ঘোষণা

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ও কিশোরগঞ্জ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ হবে আগামী ৬ জুলাই এবং কিশোরগঞ্জ-৪ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ৩ জুলাই।

বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ এই তফসিল ঘোষণা করেন।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে দাখিলের শেষ তারিখ ৬ জুন, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ৯ ও ১০ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ জুন। সে অনুযায়ী, ১০ লাখ ২৬ হাজার ৯৬৭ জন ভোটারের এ সিটি কর্পোরেশনে ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি মহিলাদের জন্য সংরক্ষিত ওয়ার্ড রয়েছে।

এছাড়াও কিশোরগঞ্জ ৪ আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে দাখিলের শেষ তারিখ ৬ জুন, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ৯ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ জুন।

গাজিপুর সিটি কর্পোরেশন ও কিশোরগঞ্জ-৪ নির্বাচন তফসিল ঘোষণা
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ও কিশোরগঞ্জ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ হবে আগামী ৬ জুলাই এবং কিশোরগঞ্জ-৪ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ৩ জুলাই। বুধবার সকালে প্রধান ....

চবিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, রেল ও সড়কপথ অবরোধ

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হওয়ার জের ধরে রেলপথ ও সড়কপথ অবরোধ করে সহপাঠীরা।

বুধবার সকালে ষোলশহর স্টেশনে রেলপথ ও সড়কপথ অবরোধ করে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে দেয়। পরে এক ঘন্টা অবরোধ শেষে পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মঙ্গলবার সিএনজি ও হিউম্যান হলার তরীর মুখোমুখি সংঘর্ষে হিসাব বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র শুভ মারা যায়।

ছাত্রের মৃত্যুর প্রতিক্রিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বুধবার কোনো ক্লাস-পরীক্ষা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোসাইন বলেন, 'দুর্ঘটনায় শুভর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের বুধবারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।'
চবিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, রেল ও সড়কপথ অবরোধ
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হওয়ার জের ধরে রেলপথ ও সড়কপথ অবরোধ করে সহপাঠীরা। বুধবার সকালে ষোলশহর স্টেশনে রেলপথ ও সড়কপথ অবরোধ করে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে ....

সজলের মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা করছেন স্বজনেরা

পঞ্চম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নেমে আসার সময় মারা গেছেন পর্বতারোহী ও তরুণ চলচ্চিত্রকার মোহাম্মদ খালেদ হোসেন। এভারেস্ট চূড়া থেকে সফলভাবে নেমে আসার কয়েক ঘণ্টা পর বেস ক্যাম্পের তাঁবুতে মারা যান তিনি।

এদিকে, ৩১ মে'র মধ্যে এভারেস্টে সবধরণের উদ্ধার অভিযান শেষ হয়ে যাবে। এ সময়ের মধ্যে লাশ ফেরত আনার ব্যবস্থা না হলে পড়তে হবে চরম অনিশ্চয়তায়।

মৃত্যুর আগে পঞ্চম বাংলাদেশি হিসেবে জয় করে গেছেন মাউন্ট এভারেস্ট। মুন্সিগঞ্জের শ্রীনগরের মোহাম্মদ খালেদ হোসেন বন্ধু ও পরিজনদের মাঝে সজল খালেদ নামেই পরিচিত ছিলেন। পর্বত আরোহনের অদম্য নেশার সাথে ছিল চলচ্চিত্র পরিচালনার শখ। তরুণ পরিচালকের খাতায় নাম লিখিয়ে পরিচালনা করেছেন মুক্তির অপেক্ষায় থাকা শিশুতোষ চলচ্চিত্র কাজলের দিনরাত্রি।

২০১১ সালে এভারেস্টে উঠার চেষ্টা করে অসুস্থতার কারনে নেমে আসেন। এরপর গত ৯ এপ্রিল এভারেস্ট অভিযানের জন্য সজল খালেদ বাংলাদেশ ত্যাগ করেন। একমাসেরও বেশি সময় পর ২০ এপ্রিল নেপালের স্থানীয় সময় আনুমানিক সকাল দশটা পয়তাল্লিশ মিনিটে এভারেস্ট শৃঙ্গ জয় করেন অকুতোভয় এই বাংলাদেশি। কিন্তু নেমে আসার পথে আট হাজার ষোল মিটার উচ্চতায় শুধু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। সজলের ঘুম আর ভাংগেনি।

সজলের শ্বশুড় জানান, সোমবার রাতে নেপাল থেকে একটি ফোন আসে তার কাছে। জানানো হয় সজল দুই নাম্বার ক্যাম্পে আছেন। এর পর ফোনের লাইনটি কেটে যায়।

৩৫ বছরের এই সাহাসী যোদ্ধা রেখে গেছেন স্ত্রী শৈলী ও দুই বছরের শিশু সুস্মিতকে।

সজল খালেদের পরিবার এখন চেষ্টা করছে তার মরদেহ দেশে নিয়ে আসার জন্য। তবে ৩১মে'র মধ্যে এভারেস্টে সব ধরণের উদ্ধারকাজ শেষ হয়ে যাবে। এসময়ের মাঝে মরদেহ না আনা গেলে এ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়তে হবে।
সজলের মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা করছেন স্বজনেরা
পঞ্চম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নেমে আসার সময় মারা গেছেন পর্বতারোহী ও তরুণ চলচ্চিত্রকার মোহাম্মদ খালেদ হোসেন। এভারেস্ট চূড়া থেকে সফলভাবে নেমে আসার কয়েক ঘণ্টা পর ....

ঢিলেঢালাভাবে ঢাকা জেলার হরতাল পালিত

ঢাকা মহানগরী ছাড়া জেলার অন্যান্য স্থানে শেষ হলো জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।

বুধবার সকাল থেকেই আশুলিয়া ও ধামরাইয়ে দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে সামান্য পিকেটিং লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজপথ স্বাভাবিক হয়ে আসে। তবে মঙ্গলবার রাতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে হরতাল সমর্থনে রাস্তায় অগ্নিসংযোগ করা হয়।

মঙ্গলবার মাঝরাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করে পুলিশ।
ঢিলেঢালাভাবে ঢাকা জেলার হরতাল পালিত
ঢাকা মহানগরী ছাড়া জেলার অন্যান্য স্থানে শেষ হলো জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। বুধবার সকাল থেকেই আশুলিয়া ও ধামরাইয়ে দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে সামান্য পিকেটিং লক্ষ্য ....

যুক্তরাষ্ট্রের টর্নেডোয় প্রকৃত মৃতের সংখ্যা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এখনও যায়নি। এ পর্যন্ত ২৪ টি মৃতদেহ উদ্ধার করা হলেও মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও ধ্বংসস্তূপে নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বেড়াচ্ছেন অনেকে। ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

টর্নেডো বিদ্ধস্ত ওকলাহোমায় ধ্বংসস্তূপে ঘুরে বেড়ানো মানুষ গুলো খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনদের। মাইলের পর মাইল জঞ্জালের মধ্যে অনেকেই চেনার চেষ্টা করছেন নিজের বাড়িটিকে। তবে দিশেহারা মানুষগুলো মঙ্গলবারই জানতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই ভুল করে দুই বার গণনার কারণে মৃতের সংখ্যা তাৎক্ষণিক ভাবে বেশি প্রকাশ করা হয়েছিল। উদ্ধার তৎপরতা শেষে এ সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

দুযোর্গ প্রবণ এসব মানুষের নতুন করে বাঁচার লড়াইয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। মঙ্গলবার হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে উদ্ধারকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। সোমবার স্থানীয় সময় বিকেল চারটায় ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে ওকলাহোমার শহরতলী মুরেতে আঘাত করে টর্নেডোটি। এর আগে গত রোববারও ওকলাহোমার শওনি এলাকায় আরেকটি টর্নেডোর আঘাতে ৭ জন প্রাণ হারায়।
যুক্তরাষ্ট্রের টর্নেডোয় প্রকৃত মৃতের সংখ্যা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এখনও যায়নি। এ পর্যন্ত ২৪ টি মৃতদেহ উদ্ধার করা হলেও মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও ধ্বংসস্তূপে নিখোঁজ প্রিয়জনদের ....

কারাভোগ করছে ৬শ' আফগান নারী : হিউম্যান রাইটস ওয়াচ

গত আঠারো মাসে আফগানিস্তানের কারাগারগুলোতে নারী বন্দীর সংখ্যা বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ। নৈতিকতা বিষয়ক অপরাধের নামে প্রায় ৬শ' আফগান নারী বর্তমানে কারাদণ্ড ভোগ করছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

তালেবান সরকারের পতনের পর নারী বন্দীর সংখ্যা এটাই সর্বোচ্চ বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই আফগান নারীরা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করছেন, যাদের বেশিরভাগের বিরুদ্ধেই কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগ নেই। এদের অনেকে পারিবারিক নির্যাতন কিংবা জোর করে বিয়ের হাত থেকে রক্ষা পেতে বাড়ি থেকে পালিয়েছিলেন। আর এটাকেই ব্যভিচার বা শরীয়াহ আইন মতে জিনা বলে উল্লেখ করে তাদের ধরে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ। যেখানে দাবি করা হয়েছে তালেবান সরকারের পতনের পর নারী বন্দীর সংখ্যা এখন সবচেয়ে বেশি।

এশিয়ায় হিউম্যান রাইটস ওয়াচের উপ-পরিচালক ফিলিম কিনে জানান, গত আঠারো মাসে আফগানিস্তানের কারাগারগুলোতে নারী বন্দীর সংখ্যা ৪শ' থেকে বেড়ে ৬শ' হয়েছে। এদের বেশিরভাগকেই আটক করা হয়েছে নাম মাত্র নৈতিকতা বিষয়ক অপরাধের দায়ে।

২০০১ সালের শেষের দিকে যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান বাহিনীর হাতে তালেবান সরকারের পতন হলে আফগানিস্তানের নারীরা শিক্ষা ও কাজের ক্ষেত্রে তাদের অধিকার ফিরে পায়। নৈতিকতা বিষয়ক অপরাধের নামে এত বেশি নারীকে এভাবে আটক করার পরিপ্রেক্ষিতে এখন আশঙ্কা করা হচ্ছে আগামী বছর ন্যাটো নেতৃত্বাধীন বিদেশি সেনারা চলে গেলে আফগানিস্তানের নারীরা আবারও চলে যাবে অন্ধকারের আড়ালে।

আফগানিস্তানের নারী অধিকার কর্মী ও অনেক নারী পার্লামেন্ট সদস্য অভিযোগ করেছেন নারী অধিকার রক্ষায় হামিদ কারজাই সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি। সম্প্রতি নারী নির্যাতন বন্ধ ও নারী অধিকার রক্ষা বিষয়ক একটি অধ্যাদেশ পার্লামেন্টে তোলা হলেও তা অনুমোদন লাভে ব্যর্থ হয়।
কারাভোগ করছে ৬শ' আফগান নারী : হিউম্যান রাইটস ওয়াচ
গত আঠারো মাসে আফগানিস্তানের কারাগারগুলোতে নারী বন্দীর সংখ্যা বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ। নৈতিকতা বিষয়ক অপরাধের নামে প্রায় ৬শ' আফগান নারী বর্তমানে কারাদণ্ড ভোগ করছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস ....

সাংবাদিকদের সাথে কথা বললেন প্রথম এভারেস্ট জয়ী সৌদি নারী রাহা

প্রথম সৌদি নারী এবং সবচেয়ে কম বয়সী আরব হিসেবে পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্ট জয়ীদের তালিকায় নাম লিখিয়েছেন রাহা মোহাররাক। মঙ্গলবার নেপালের কাঠমুন্ডুতে এভারেস্ট জয় নিয়ে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি জানান, সাতটি মহাদেশের সবগুলো চূড়ায় আরোহন তার পরবর্তী লক্ষ্য। এরই মধ্যে পাঁচটি চূড়া জয় করেছেন বলেও জানান রাহা। গত ১৭ মে এভারেস্টের চূড়ায় পৌছান তিনি। রাহার জন্ম সৌদি আরবের জেদ্দায়। রক্ষণশীল মুসলিম দেশটিতে লক্ষ্য অর্জন করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে বলে সাংবাদিকদের জানান রাহা। পরিবারের পক্ষ থেকে যথেষ্ট সমর্থন পাওয়ার কথাও এ সময় উল্লেখ করেন তিনি। এভারেস্ট জয়ী সৌদি নারী রাহা মোহাররাক বলেন, "আমি যখন প্রথম আফ্রিকার কিলিমানজারো পর্বতে উঠতে চাইলাম কিন্তু আমার বাবা বললেন না-তা হবে না। তুমি একটি তাবুতে কয়েক সপ্তাহ ধরে থাকবে এবং তাও আবার আফ্রিকার একটি পাহাড়ে, এটি সম্ভব নয়। এরপর আমি বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাই। বাবা আমাকে কিলিমানজারোতে ওঠার অনুমতি দেন। তবে বাবা সেদিন আমাকে বলেছিলেন, এভারেস্টের কথা যেন মুখে না আনি।"
সাংবাদিকদের সাথে কথা বললেন প্রথম এভারেস্ট জয়ী সৌদি নারী রাহা
প্রথম সৌদি নারী এবং সবচেয়ে কম বয়সী আরব হিসেবে পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্ট জয়ীদের তালিকায় নাম লিখিয়েছেন রাহা মোহাররাক। মঙ্গলবার নেপালের কাঠমুন্ডুতে এভারেস্ট জয় নিয়ে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এ ....

আন্তর্জাতিক ফুটবল আসরেও দর্শক খরা

দীর্ঘদিন পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসেছে আন্তর্জাতিক ফুটবলের আসর। এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্যে বাংলাদেশের মেয়েরা লড়েছে থাইল্যান্ডের বিপক্ষে। আর ইরান খেলেছে ফিলিপিন্সের বিপক্ষে। তবে, দর্শক খরা যেন কাটছেই না ফুটবলে। এত বড় আন্তর্জাতিক আসর হলেও স্টেডিয়ামে দেখা যায়নি তেমন দর্শক উপস্থিতি। তবে, ব্যতিক্রম ছিলো থাই দর্শকদের মাঠের উল্লাস।

এত দিন ধরে ঘরোয়া লিগের ম্যাচ দেখা রাজধানীর ফুটবল প্রেমীদের জন্য বাড়তি পাওয়া ঢাকার মাঠে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। তাই, খেলা শুরু আগেই মাঠে হাজির হতে থাকেন দর্শকরা।
তবে, এ সংখ্যাটা তেমন বেশি নয়। ২৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন বঙ্গবন্ধু স্টেডিয়ামের বেশিরভাগ আসনই তাই থাকলো খালি পড়ে ।

বাংলাদেশের মাটিতে বিদেশি দল খেলছে। তা আবার নিজ দেশ বাংলাদেশের বিপক্ষে। প্রিয় দেশকে সমর্থন দিতে মাঠে দর্শকের উপস্থিতি ছিল খুবই কম? উপস্থিত দর্শকরা জানালেন, বাফুফে বিনা টিকিটে খেলা দেখতে দিয়ে, দেশের ফুটবল মাঠের হারিয়ে যাওয়া দর্শকদের মাঠমুখি করতে পারলে ভাল হতো।
এর মধ্যেও ছিলো ব্যতিক্রম। বাংলাদেশের ম্যাচ দেখতে যেখানে দেশীয় দর্শকদের উপস্থিতি কম, সেখানে থাইল্যান্ডের কয়েকশ' দর্শক মাতিয়ে রাখলো পুরো স্টেডিয়াম। প্রিয় দলকে সমর্থনে এতটুকু কার্পণ্য নেই তাদের। নাচে, গানে তারা মুখরিত করে তুললো বঙ্গবন্ধু স্টেডিয়াম।

এক দর্শক বলেন, আমি প্রথমবার এ স্টেডিয়ামে এসেছি। যে দলই জয়ী হোক না কেন ম্যাচ দেখতে বেশ ভাল লাগছে। মাঠে খেলা দেখার মজাই অন্যরকম।
এসব দর্শকের প্রাণোচ্ছ্বলতাই প্রমাণ করে খেলার প্রাণ হচ্ছে দর্শকরা।
আন্তর্জাতিক ফুটবল আসরেও দর্শক খরা
দীর্ঘদিন পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসেছে আন্তর্জাতিক ফুটবলের আসর। এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্যে বাংলাদেশের মেয়েরা লড়েছে থাইল্যান্ডের বিপক্ষে। আর ইরান খেলেছে ফিলিপিন্সের বিপক্ষে। তবে, দর্শক খরা যেন কাটছেই না ....

রানা প্লাজা ধসের ভিডিও চিত্র

বুধবার সকালে সাভারে রানা প্লাজা ধসের সময়ের কিছু ছবি সময় টেলিভিশনে হাতে এসে পৌঁছেছে। মোবাইলে ধারণকৃত এই ভয়াবহ দৃশ্য দেখতে সংযুক্ত ভিডিওটি দেখুন।
রানা প্লাজা ধসের ভিডিও চিত্র
বুধবার সকালে সাভারে রানা প্লাজা ধসের সময়ের কিছু ছবি সময় টেলিভিশনে হাতে এসে পৌঁছেছে। মোবাইলে ধারণকৃত এই ভয়াবহ দৃশ্য দেখতে সংযুক্ত ভিডিওটি দেখুন। ----

পিএসসিতে শীর্ষে মনিপুর, জেএসসিতে রাজউক

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পিএসসি এবং অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল পেয়ে আনন্দে ভাসছে রাজধানীর স্কুলগুলো।
পিএসসি পরীক্ষার ফলে রাজধানীতে এবারও শীর্ষে মনিপুর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় ন্যাশনাল আইডিয়াল স্কুল এবং তৃতীয় স্থানে রয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
জেএসসি পরীক্ষার ফলে সবচেয়ে ভালো অবস্থানে আছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। রাজউক থেকে ৩৮৯ জন পরীক্ষা দিয়ে ৩২৭ জন জিপিএ-৫ পেয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। সেখান থেকে এক হাজার ৫২৯ জন পরীক্ষা দিয়ে এক হাজার ৭২ জন জিপিএ-৫ পেয়েছে।
তৃতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ জিলা স্কুল। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৭৫ জন পরীক্ষা দিয়ে ২২১ জন জিপিএ-৫ পেয়েছে।
ভালো ফল করায়  আনন্দে মেতেছিলেন এই সব ক্ষুদে শিক্ষার্থীরা। শিক্ষাজীবনের শুরুর গুরুত্বপূর্ণ ধাপ সাফল্যের সঙ্গে পাড়ি দেয়ার পর আগামিতেও আরো ভাল করার প্রত্যয় তাদের চোখে মুখে। সন্তানদের সাফল্যে গর্বিত অভিভাবরাও।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দ্বিতীয় বারের মত শীর্ষে থাকা মনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন শিক্ষক ও অভিভাবদের সহযোগিতা বয়ে এনেছে এ সাফল্য।
পিএসসিতে শীর্ষে মনিপুর, জেএসসিতে রাজউক
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পিএসসি এবং অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল পেয়ে আনন্দে ভাসছে রাজধানীর স্কুলগুলো।
পিএসসি পরীক্ষার ফলে রাজধানীতে এবারও শীর্ষে মনিপুর উচ্চ বিদ্যালয়, ----

কোরআন শরীফও পুড়িয়ে দিলো ওরা

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে জামায়াত-শিবির কর্মীদের দেয়া আগুনে কেবল পল্লী বিদ্যুৎ সমিতির সম্পদই পুড়েনি। পুড়েছে সেখানকার ৩৫ টি পরিবারের ভাগ্যও। পল্লী বিদ্যুৎতের আবাসিক এলাকায় দেয়া আগুনে নিঃস্ব হয়ে গেছে এসব পরিবারের সবাই। তাণ্ডব শেষে বাড়িতে ঢুকে ছাই-ভস্ম ছাড়া কিছুই পাননি তারা। সেদিনের আগুন থেকে রক্ষা পায়নি পবিত্র কোরআন শরীফও। কানসাট ঘুরে এসে হাবিবুর রহমান পাপ্পুর ছবি নিয়ে মেহেরুল সুজনের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব।
বাইরে থেকে সাজানো- গোছানো মনে হলেও এই আবাসিক ভবনগুলোর ভেতর এখন ছাই আর বর্বরতার চিহ্ন ছাড়া কিছুই নেই। জামায়াত-শিবিরের দেয়া আগুনে তছনছ হয়ে গেছে পল্লী বিদ্যুৎ কর্মচারিদের তিলে তিলে গড়া সবকিছু। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে শিশুদের বই-খেলনা-সার্টিফিকেট সবই পুড়েছে আগুনে।
ক্ষতিগ্রস্থ এক বাসিন্দা জানান, তার দশ বছরের চাকির জীবনে তিনি তিল তিল করে যা সঞ্চয় করেছিলেন দুর্বৃত্তরা তা দশ মিনিটে ধ্বংস করে দিয়েছে।
আগুন দেয়ার আগে কোয়ার্টারে থাকা মানুষগুলোর টাকা-সোনাসহ বহনযোগ্য সবকিছু ছিনিয়ে নেয় হামলাকারী জামায়াত-শিবির কর্মীরা। তাদের আগুনে পুড়েছে বাসিন্দাদের কোরআন শরীফ, জায়নামাজ, ধর্মীয় গ্রন্থও।
ধর্মের নামে এমন নৃশংসতা মেনে নিতে পারছেন না ক্ষতিগ্রস্থ মানুষেরা। আর স্থানীয় জনপ্রতিনিধি এই ভয়াবহতাকে তুলনা করলেন ১৯৭১ সালে হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞের সঙ্গে।
শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন আলী মিয়া ক্ষোভ নিয়ে বলেন, এমন ধর্ম আপনারা কোথায় পেলেন যেখানে পবিত্র কোরআন শরীফটিও পুড়িয়ে দিলেন।
ঘটনার পর থেকেই আবাসিক এলাকার ৩৫টি পরিবারের নারী-শিশুদের নিরাপদ স্থানে রেখে এই ধ্বংসস্তুপেই দুঃসহ দিনরাত কাটাচ্ছেন পরিবারের পুরুষ সদস্যরা।
কোরআন শরীফও পুড়িয়ে দিলো ওরা
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে জামায়াত-শিবির কর্মীদের দেয়া আগুনে কেবল পল্লী বিদ্যুৎ সমিতির সম্পদই পুড়েনি। পুড়েছে সেখানকার ৩৫ টি পরিবারের ভাগ্যও। পল্লী বিদ্যুৎতের আবাসিক এলাকায় দেয়া আগুনে নিঃস্ব হয়ে গেছে এসব পরিবারের সবাই। তাণ্ডব ----

সাভারে ১৭ দিন পর রেশমাকে জীবিত উদ্ধার

১৭ দিন পরে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত রেশমা নামের এক পোশাক শ্রমিককে। রেশমার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটে। রেশমা অক্ষত রয়েছেন বলে উদ্ধারকাজে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছেন। জীবিত রেশমাকে উদ্ধার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধারকর্মীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি এ ঘটনাকে অভূতপূর্ব বলেও উল্লেখ করেন।
শুক্রবার বিকেলে ভবন ধসের ৪০৮ ঘণ্টা পর রানা প্লাজার বেসমেন্টের মসজিদের ভিতরে তার অস্তিত্ব জানতে পারে উদ্ধারকর্মীরা। বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে উদ্ধার করে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উদ্ধারকর্মীরা জানান, রেশমা ভিতর থেকে একটি রড দিয়ে আওয়াজ করে জানান দেন তার অস্তিত্ব।
সেনাসদস্য মোয়াজ্জেম সংবাদ মাধ্যমকে জানান, 'ভিতরে কিছু খাবার ও পানীয় ছিল যা খেয়ে তিনি জীবন ধারণ করেন। সেখানে কিছু হাটবারমত জায়গা ছিল।'
প্রায় একঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
তার সন্ধান পাওয়া উদ্ধারকারী স্বেচ্ছাসেবক রফিক বলেন, 'আমি ওই স্থানটি দিয়ে যাতায়াত করছিলাম। এসময় একটি পাইপ নড়ে ওঠে। আমি পাইপটির কাছে যায়, এরপর গোঙানির আওয়াজ শুনি। একটি ফুটো দিয়ে কান পাতলে ভেতর থেকে এক নারী কণ্ঠ বলে ওঠে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তিনি তার নাম বলেন রেশমা। উদ্ধারকাজে নিয়োজিত অনেকেই তার সঙ্গে কথা বলেছেন।ধ্বংসস্তূপের ভেতরে রেশমা অক্ষত অবস্থায় বসে আছেন।'
সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানান, সাভারের ভবন ধসের সময় রেশমা রানা প্লাজার তৃতীয় তলার পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ধসের সময় তার সঙ্গে আরো তিন পোশাক শ্রমিক ছিলেন, যাদেরকে পরে মৃত উদ্ধার করা হয়েছে। 
এসময় উপস্থিত সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকেন এই অলৌকিক ঘটনায় এবং রেশমাকে জীবিত উদ্ধারের জন্য।
সেনাবাহিনীর নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ এপ্রিল সকাল পৌনে ৯ টার দিকে রানা প্লাজা ধসে পড়ে। এতে এ পর্যন্ত এক হাজার ৪১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সাভারে ১৭ দিন পর রেশমাকে জীবিত উদ্ধার
১৭ দিন পরে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত রেশমা নামের এক পোশাক শ্রমিককে। রেশমার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটে। রেশমা অক্ষত রয়েছেন বলে উদ্ধারকাজে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছেন। জীবিত রেশমাকে উদ্ধার ----

সাভারের 'রানা প্লাজা' ধসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, আহত হাজার

সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা নামে আটতলা ভবন ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা ১০০ জনে দাঁড়িয়েছে। এ কথা নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার। এ ঘটনায় আহত হয়েছে অন্তত হাজার খানেক মানুষ। সকাল ৯টার দিকে ভবন ধসের পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। পরে প্রথমে ফায়ার সার্ভিস এবং তারপর সেনাবাহিনী, সবশেষে বিজিবি উদ্ধার কাজে যোগ দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এরই মধ্যে সেখানে সেনাবাহিনী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েকটি টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
সাভার মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, বুধবার সকালে নয়তলা ভবনটি পেছনের দিক থেকে হঠাৎ ধসে পড়তে শুরু করে। মঙ্গলবার সকালে ফাটল দেখা দেয়ার পরপরই ওই ভবনে থাকা চারটি গার্মেন্টস ও ব্যাংক বন্ধ করে দেয়া হয়েছিল। তবে বুধবার সকালে শ্রমিকরা আবারো কারখানায় গিয়েছিলেন। তাই ধারণা করা হচ্ছে অনেক মানুষ ভিতরে আটকা পড়ে আছে। অনেক আটকা পড়া মানুষ মোবাইলে তাদের আত্মীয়দের জানাচ্ছেন তারা ভিতরে আটকা পড়ে আছেন, দ্রুত তাদের উদ্ধার করার আকুতি জানানো হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনীর ৪টি টিম কাজ করছে। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মী, বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব উদ্ধার অভিযানে কাজ করে যাচ্ছেন। পরে তদের সঙ্গে বিজিবিও উদ্ধারকাজে যোগ দেয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০ টি টিম কাজ করছে।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
আহত অবস্থায় বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়। তবে ভেতরে অনেকেই আটকা পড়ে আছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এই ঘটনায় ১৮ দলের ডাকা ৩৬ ঘন্টার হরতালের দ্বিতীয় দিন সাভারে হরতাল শিথিল করা হয়েছে।
ভবন ধসের ঘটনায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা শোক প্রকাশ করেছেন।
সাভারের 'রানা প্লাজা' ধসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, আহত হাজার
সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা নামে আটতলা ভবন ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা ১০০ জনে দাঁড়িয়েছে। এ কথা নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার। এ ঘটনায় আহত হয়েছে অন্তত হাজার খানেক ----

শিবির ইট দিয়ে পুলিশের মাথা থেঁতলে কেড়ে নিলো অস্ত্র

রাজশাহীতে আবারো জামায়াত শিবিরের হামলার শিকার হয়েছে পুলিশ বাহিনী। কব্জি বিছিন্ন করার পর এবার আর্মড পুলিশের এক উপ-পরিদর্শককে নির্মমভাবে পিটিয়ে ইট দিয়ে মাথা থেঁতলে দিয়েছে তারা। এ সময় ওই পুলিশ কর্মকর্তার অস্ত্র, মাথার টুপি এবং হেলমেট কেড়ে নেয় শিবিরকর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই পুলিশ।
সোমবার সকালে নগরীর শালবাগান এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় রাস্তার পাশে কর্তব্যরত পুলিশ সদস্যদের দেখে তারা ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। ঘটনার এক পর্যায়ে সেখানে থাকা আর্মড পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমের ওপর হামলা করে শিবিরের নেতাকর্মীরা। এসময় জাহাঙ্গীরকে তারা ইট দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।
একই সময়ে ইট পাটকেলের আঘাতে সেখানে থাকা আরো দুই পুলিশ সদস্য আহত হন।
শিবির ইট দিয়ে পুলিশের মাথা থেঁতলে কেড়ে নিলো অস্ত্র
রাজশাহীতে আবারো জামায়াত শিবিরের হামলার শিকার হয়েছে পুলিশ বাহিনী। কব্জি বিছিন্ন করার পর এবার আর্মড পুলিশের এক উপ-পরিদর্শককে নির্মমভাবে পিটিয়ে ইট দিয়ে মাথা থেঁতলে দিয়েছে তারা। এ সময় ওই পুলিশ কর্মকর্তার ----

বাবুনগরীর উত্থানের বিস্ময়কর গল্প

হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরীর অতিদ্রুত উত্থানে হতবাক বন্দরনগরী চট্টগ্রামের আলেম-ওলামারা। সামান্য একজন মাদ্রাসা শিক্ষক থেকে এক বছরের ব্যবধানে সংগঠনটির মহাসচিবের পাশাপাশি বিপুল অর্থ সম্পদের মালিক বনে যাওয়া বিস্মিত করেছে তাদের। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা পালনের ব্যাপারে জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন এসব আলেম।
চট্টগ্রামের কয়েকজন আলেম ওলামা জানান, হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মহীবুল্লাহ বাবুনগরীর তত্ত্বাবধানে পরিচালিত ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার শিক্ষক হলেন এই জুনায়েদ বাবুনগরী। হাটহাজারি মাদ্রাসা থেকে দাওরা পাশ করার পর এই বাবুনগরী এই মাদ্রাসায় যোগ দেন। এরমধ্যে চট্টগ্রামের বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য দিতেন তিনি। বিভিন্ন মাহফিলে সুন্নী বিরোধী উগ্র বক্তব্য দিয়ে পুরস্কার হিসেবে তাকে এই পদে বসানো হয়েছে বলে জানিয়েছেন, গহিরা কামিল মাদ্রাসার প্রধান মোহাদ্দেস আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদেরী।
তিনি বলেন, সুন্নী বিরোধী বক্তব্য দিয়ে বিভিন্ন মহলে জনপ্রিয়তা লাভের মধ্য দিয়ে তিনি এই মহাসচিবের পদ লাভ করেছেন।
বাবুনগরীর উত্থানের বিস্ময়কর গল্প
হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরীর অতিদ্রুত উত্থানে হতবাক বন্দরনগরী চট্টগ্রামের আলেম-ওলামারা। সামান্য একজন মাদ্রাসা শিক্ষক থেকে এক বছরের ব্যবধানে সংগঠনটির মহাসচিবের পাশাপাশি বিপুল অর্থ সম্পদের মালিক বনে যাওয়া বিস্মিত করেছে তাদের। ----

হামলাকারীরাই ক্ষতিগ্রস্তের তালিকায়!

২৮ ফেব্রুয়ারি বামনডাঙ্গায় সহিংসতার ঘটনায় বন্ধ হওয়া জামায়াত-শিবিরের অর্থদাতা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার পর এবার ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণ পাচ্ছে "জামায়াতের ঘাঁটি" বলে পরিচিত আল-হিকমা মাদ্রাসা! এ মাদ্রাসা থেকেই সংগঠিত হয়ে সেদিন পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়।
ওই হামলায় ৪ পুলিশ সদস্য নিহত হওয়া ছাড়াও রেল স্টেশন, সাধারণ মানুষের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে জামায়াত-শিবিরের সশস্ত্র নেতাকর্মীরা।
এদিকে জামায়াত-শিবির কর্মীদের প্রকাশ্য সহিংসতা নৃশংসতার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থার পরিবর্তে উল্টো পুরস্কৃত করার পদক্ষেপ নেয়া হচ্ছে। অপরদিকে সেদিনের ঘটনায় আহত এক পুলিশ সদস্যকে দ্রুত চিকিৎসা সেবা দিতে হাসপাতালে নিয়ে যাওয়ার অপরাধে স্থানীয় একটি ক্লিনিকের এক আয়াকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ।
বামনডাঙ্গা ফাঁড়ি হামলায় যে ৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের মধ্যে ৩ জনকে প্রথমে আনা হয়েছিলো সূর্যের হাসি ক্লিনিকটিতে। অ্যাম্বুলেন্স জোগাড় করার পর তাদের নেয়া হয় রংপুরে। মুমূর্ষু ওই মানুষগুলোর সঙ্গে যাওয়ার অপরাধে চাকরি গেছে আয়া রাবেয়ার।
বামনডাঙ্গা আক্রমণের আগে বিভিন্ন এলাকা থেকে আসা জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মী একত্রিত হয়েছিলো জামায়াত নেতা জাহাঙ্গীর আলম খোশবাগি পরিচালিত আল-হিকমা মাদ্রাসাটিতে। চার পুলিশ খুনসহ ২৮ ফেব্রুয়ারির সহিংসতায় ব্যবহৃত দেশীয় অস্ত্র, বাঁশ-লাঠি সরবরাহ করা হয়েছিলো এই মাদ্রাসা থেকে। নারকীয় তান্ডবের ঘোর কাটতেই তাই জনরোষে পড়ে প্রতিষ্ঠানটি।
জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভূক্তি শুধু নয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণ হিসেবে ৪৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে মাদ্রাসাটিকে। বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার জানান, রাজনৈতিকভাবে কেউ এই তালিকায় নেই। যারা ক্ষতিগ্রস্ত তারাই এই তালিকায় স্থান পেয়েছেন।
জামায়াত নেতা দেলাওয়ার হোসের সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের সহিংসতায় সুন্দরগঞ্জ উপজেলার ২৫৮টি প্রতিষ্ঠান, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত চিহ্নিত করে দুই কোটি ৬৯ লাখ ৩২ হাজার পাঁচ শো টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
হামলাকারীরাই ক্ষতিগ্রস্তের তালিকায়!
২৮ ফেব্রুয়ারি বামনডাঙ্গায় সহিংসতার ঘটনায় বন্ধ হওয়া জামায়াত-শিবিরের অর্থদাতা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার পর এবার ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণ পাচ্ছে "জামায়াতের ঘাঁটি" বলে পরিচিত আল-হিকমা মাদ্রাসা! এ মাদ্রাসা ----

চীনে প্রবল বন্যায় মারা গেছে ৫৫ জন

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় মারা গেছে কমপক্ষে ৫৫ জন। এছাড়া, এ পর্যন্ত সেখানে ১০ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। গেল বুধবার থেকে প্রদেশের পাঁচটি শহরে বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় বেইজিয়াং নদীর পানি বিপদসীমা ৫ দশমিক ২২ মিটার থেকে বেড়ে ৩১ দশমিক ২২ এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বন্যায় ধ্বংস হয়ে গেছে আড়াই হাজারের ও বেশি ঘড়বাড়ি। ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত সাড়ে ৬ লাখ মানুষ। আশপাশের এলাকার সাথে গুয়াংডং এর যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। দুর্যোগে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪২ কোটি মার্কিন ডলার বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
চীনে প্রবল বন্যায় মারা গেছে ৫৫ জন
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় মারা গেছে কমপক্ষে ৫৫ জন। এছাড়া, এ পর্যন্ত সেখানে ১০ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। গেল বুধবার থেকে প্রদেশের পাঁচটি

চীনে প্রবল বন্যায় মারা গেছে ৫৫ জন

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় মারা গেছে কমপক্ষে ৫৫ জন। এছাড়া, এ পর্যন্ত সেখানে ১০ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। গেল বুধবার থেকে প্রদেশের পাঁচটি শহরে বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় বেইজিয়াং নদীর পানি বিপদসীমা ৫ দশমিক ২২ মিটার থেকে বেড়ে ৩১ দশমিক ২২ এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বন্যায় ধ্বংস হয়ে গেছে আড়াই হাজারের ও বেশি ঘড়বাড়ি। ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত সাড়ে ৬ লাখ মানুষ। আশপাশের এলাকার সাথে গুয়াংডং এর যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। দুর্যোগে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪২ কোটি মার্কিন ডলার বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
চীনে প্রবল বন্যায় মারা গেছে ৫৫ জন
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় মারা গেছে কমপক্ষে ৫৫ জন। এছাড়া, এ পর্যন্ত সেখানে ১০ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। গেল বুধবার থেকে প্রদেশের

চীনে প্রবল বন্যায় মারা গেছে ৫৫ জন

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় মারা গেছে কমপক্ষে ৫৫ জন। এছাড়া, এ পর্যন্ত সেখানে ১০ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। গেল বুধবার থেকে প্রদেশের পাঁচটি শহরে বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় বেইজিয়াং নদীর পানি বিপদসীমা ৫ দশমিক ২২ মিটার থেকে বেড়ে ৩১ দশমিক ২২ এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বন্যায় ধ্বংস হয়ে গেছে আড়াই হাজারের ও বেশি ঘড়বাড়ি। ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত সাড়ে ৬ লাখ মানুষ। আশপাশের এলাকার সাথে গুয়াংডং এর যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। দুর্যোগে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪২ কোটি মার্কিন ডলার বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
চীনে প্রবল বন্যায় মারা গেছে ৫৫ জন
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় মারা গেছে কমপক্ষে ৫৫ জন। এছাড়া, এ পর্যন্ত সেখানে ১০ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। গেল বুধবার থেকে প্রদেশের

গৌরনদীতে অপহরণের ৫ দিন পর পুকুর থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

বরিশালের গৌরনদীতে অপহরণের ৫ দিন পর পুকুর থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার রাতে গৌরনদী উপজেলার টরকি বন্দরের স্থানীয় একটি পুকুর থেকে কচুরিপানায় ঢাকা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

গত ১৩ জানুয়ারী খেলা শেষে বাড়ি ফেরার পথে অপহৃত হয় ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রানা দাস। এ ঘটনায় রানার বাবা বাদী ৩ জনকে আসামি করে গৌরনদী থানায় মামলা করেন। ১৪ জানুয়ারি পুলিশ তাদের গ্রেফতার করে রিমান্ডের আবেদন করলে আদালত ২ জনের রিমান্ড মঞ্জুর করে।

গৌরনদীতে অপহরণের ৫ দিন পর পুকুর থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার
বরিশালের গৌরনদীতে অপহরণের ৫ দিন পর পুকুর থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার রাতে গৌরনদী উপজেলার টরকি বন্দরের স্থানীয় একটি পুকুর থেকে কচুরিপানায় ঢাকা অবস্থায়

শেষ হলো দুদিনব্যাপী ঘুড়ি উৎসব!

দু'দিনব্যাপী ঘুড়ি উৎসব হয়ে গেলো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সৈকতের লাবণী পয়েন্টে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন এ উৎসবের আয়োজন করে। তীব্র শীতের মাঝেও উৎসবে প্রাণ সঞ্চার করেন হাজার হাজার পর্যটক।

শেষ হলো দুদিনব্যাপী ঘুড়ি উৎসব!
দু'দিনব্যাপী ঘুড়ি উৎসব হয়ে গেলো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সৈকতের লাবণী পয়েন্টে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন এ উৎসবের আয়োজন করে। তীব্র শীতের মাঝেও উৎসবে প্রাণ সঞ্চার করেন হাজার হাজার পর্যটক।

নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা

ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর বর্ণিল আয়োজনে নড়াইলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী সুলতান মেলা।

কিংবদন্তি শিল্পী এস এম সুলতানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ মেলার আয়োজন করা হয়। ৮৮তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন সুলতান মঞ্চ চত্বরে রোববার এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন পণ্যের স্টল দেয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।

নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা
ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর বর্ণিল আয়োজনে নড়াইলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী সুলতান মেলা। কিংবদন্তি শিল্পী এস এম সুলতানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ মেলার আয়োজন করা হয়। ৮৮তম জন্ম জয়ন্তী উদযাপন

নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা নাগরিক ফোরাম।
রোববার সকালে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেনী-পেশার মানুষ রংবেরংয়ের প্ল্যাকার্ড, ফেস্টুন ও পোষ্টার নিয়ে এতে অংশ নেয়।

নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা নাগরিক ফোরাম। রোববার সকালে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেনী-পেশার মানুষ রংবেরংয়ের প্ল্যাকার্ড, ফেস্টুন ও পোষ্টার নিয়ে

১০ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক!

দীর্ঘ ১০ ঘণ্টা পর শনিবার বিকেল পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকালে এক ট্রাক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দি থেকে ময়নামতি পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে চান্দিনার ছয়ঘড়িয়ায় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক উল্টে গেলে এ যানজট শুরু হয়। একই সাথে ঘন কুয়াশায় যানবাহন স্বাভাবিক গতিতে চলতে না পারায় ক্রমেই যানজট বাড়তে থাকে।

১০ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক!
দীর্ঘ ১০ ঘণ্টা পর শনিবার বিকেল পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকালে এক ট্রাক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দি থেকে ময়নামতি পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে
শীঘ্রই আসছে সময় ব্লগ
লাইভ স্কোর আপডেট
আবহাওয়া আপডেট